Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুড়মি সমাজের বিরোধীতায় মদের নাম ‘ঝুমুর’ রদ করল রাজ্য

মদ প্রস্তুতকারী একটি বেসরকারি সংস্থা তাঁদের উৎপাদিত একটি মদের নাম রেখেছিল ‘ঝুমুর’। রাজ্য আবগারি দফতর প্রাথমিক ভাবে তাতে অনুমোদনও দিয়ে দিয়েছিল। কিন্তু জঙ্গলমহলের কুড়মি সম্প্রদায়ের মানুষের প্রতিবাদে রাতারাতি সেই মদের নামকরণ বাতিল করে দিয়েছে রাজ্যের আবগারি দফতর।  

বাস কন্ডাক্টরি করেই সংসার চালাচ্ছেন রসায়নে স্নাতক বধূ!

সাগরিকা তাই এখন বাসের কন্ডাক্টর, তবে অন্যের বাস নয়, নিজেরই কেনা বাসের। আর এই কন্ডাক্টারি করেই সংসারের হাল ধরেছেন চন্দ্রকোনার এই গৃহবধূ।

বিজেপিকে প্রধান শত্রু বানাননি বামেরা, তাই নিশ্চিহ্ন হয়েছেন! দাবি দীপঙ্করের

ভোটে বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে বাম শিবিরকে কাঠগড়ায় তুললেন সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। সাফ জানালেন, বাংলার বাম শিবির বিজেপিকে তাঁদের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করতে পারেননি। তাই বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন। ছেড়ে কথা বললেন না মোদিকেও।

কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৩০১ কেজি গাঁজা! ধৃত ৪ পাচারকারী

বড়সড় মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল সিআইডি। পাচারের আগেই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৩০১ কেজি গাঁজা

কাটমানি কম বেশি হলেই গুলি চলে! বিস্ফোরক দিলীপ

রবিবার সকালে নিউটাউনের ইকোপার্কে মর্নিংওয়াক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়েই বিস্ফোরক দাবি করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, ক্যানিং-এ বিরোধী দল বলে কিছু নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের মূলেই রয়েছে কাটমানি যা একটু কমবেশি হলেই গুলি চলে সেখানে।

ক্যানিংয়ে তৃণমূল নেতাকে গুলি করে খুন, শুরু রাজনৈতিক চাপানউতোর

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতে ক্যানিংয়ের এক তৃণমূল নেতার উপর প্রাণঘাতী হামলা চালাল একদল দুষ্কৃতী। জানা যাচ্ছে, শনিবার রাত ৯ টার দিকে হঠাৎই ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনায় গুরুতর আহত হন ওই নেতা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক […]

আগামী সপ্তাহেই জাঁকিয়ে ঠাণ্ডা কলকাতায়, হতে পারে বৃষ্টিও

নিজস্ব প্রতিনিধি: শীত প্রেমীদের জন্য সুখবর। যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহ থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছেন। অর্থাৎ বঙ্গে আনুষ্ঠানিকভাবে শীতের প্রবেস এখন শুধুই সময়ের অপেক্ষা। সপ্তাহের শেষ দিনে এমন সুখবরই দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে আনুষ্ঠানিকভাবে শীত পড়ার আগে আরও একবার উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে সপ্তাহের […]

উত্তরবঙ্গে বাড়ছে হাতি মৃত্যুর ঘটনা, সচেতনতা বাড়াতে রাস্তায় বনদফতর

শনিবার থেকে জলপাইগুড়ি জেলার জঙ্গল লাগোয়া চা বাগান ও বনবস্তিসহ বিভিন্ন এলাকায় মাইকিং-এর মাধ্যমে সচেতনতা প্রচার শুরু করেছেন বনদফতরের আধিকারিকরা।

কেমন কাটবে রবিবার? পড়ুন রাশিফল

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি রহস্যজনক জটিলতার। সহকর্মীদের সাথে অযথা তর্কে জড়িয়ে যেতে পারেন। আর্থিক উন্নতির ক্ষেত্রে বাধা দেখা দেবে। ব্যবসায়ীদের কাঙ্খীত আয় রোজগারে কর্মচারীরা বাধা দিতে পারে। অধিনস্ত কর্মচারীদের কারনে অপ্রিতিকর পরিস্থিতির সম্মূখীন হতে হবে। অণৈতিক সম্পর্কের লাগাম টানতে হবে। বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি জ্ঞাণার্জনের জন্য উত্তম। সন্তানের উচ্চ […]

0:00