Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের সাত দিনের মাথায় স্ত্রীর ‘হাতে’ প্রাণ গেল স্বামীর

মৃত যুবকের বোনের অভিযোগ বিয়ের পরদিন থেকেই তাঁর দাদার বউ এবং তাঁর ভাই মিলে নানা কারণে উত্ত্যক্ত করত প্রয়াসকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের বয়স মাত্র ৭ দিন। আর তাতেই সংসারে চরম অশান্তি। আর সেই অশান্তি হাত থেকেই মুক্তি পেতে আত্মঘাতী হলেন সদ্য বিবাহিত বছর ২৩-এর এক যুবক। মৃত ওই যুবকের পরিবারের অভিযোগ গার্হস্থ্য হিংসার শিকার হয়েছিলেন ওই যুবক। বিয়ের পর থেকে প্রায় রোজ দিনই স্ত্রীর সঙ্গে নিয়মিত অশান্তি হত ওই যুবকের। 

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের বাবরি জেলার বাসিন্দা মৃত ওই যুবকের স্ত্রী এবং শ্যালকের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার।

শামলি জেলার জুসনা গ্রামের বাসিন্দা ২৩ বছরের প্রয়াসের গত ১৪ নভেম্বর কোমল নামে এক মহিলার সঙ্গে বিয়ে হয়। কিন্তু বিয়ের পরদিন থেকেই প্রায় রোজই কোনও না কোনও কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। স্থানীয় সূত্রে খবর শুক্রবার সেই অশান্তি চরমে ওঠে এবং ওই দিন রাতেই বিষ খেয়ে আত্মহত্যা করেন প্রয়াস। শনিবার সকালে তাঁকে ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা গেলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত যুবকের বোনের অভিযোগ বিয়ের পরদিন থেকেই তাঁর দাদার বউ এবং তাঁর ভাই মিলে নানা কারণে উত্ত্যক্ত করত প্রয়াসকে। রোজদিন অশান্তি হত। সেই অশান্তি সহ্য করতে না পেরেই বিষ খেয়ে আত্মহত্যা করেছে প্রয়াস। তবে ঠিক কি কারণে দুজনের মধ্যে এত অশান্তি হত তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত দুজনকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00