Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি মেদিনীপুরের রাজমিস্ত্রি

শিশিরের পরিবার সূত্রের খবর লটারির টিকিট কাটার অদ্ভুত নেশা ছিল তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছিলেন রাজমিস্ত্রি কিন্তু জাদু কাঠির ছোঁয়ায় রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। সৌজন্যে লটারির টিকিট। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের শিরোমনি গ্রামের বাসিন্দা শিশির নন্দী পেশায় একজন রাজমিস্ত্রি। দিন এনে দিন খাওয়া এই শিশির নন্দীর উপরই সম্প্রতি সহায় হয়েছেন ভাগ্যদেবী। আর ভাগ্যদেবীর আশীর্বাদেই ২৪ ঘন্টার মধ্যে পেশায় দিনমজুর শিশির নন্দী হয়েছেন কোটিপতি।

শিশিরের পরিবার সূত্রের খবর লটারির টিকিট কাটার অদ্ভুত নেশা ছিল তাঁর। প্রায় প্রতিদিনই বাড়ি ফেরার সময় একটা, দুটো করে লটারির টিকিট কিনে আনতেন। শুক্রবারও তার অন্যথা হয়নি। আর তাতেই কেল্লাফতে। শুক্রবার রাতের লটারির খেলায় প্রথম হয়ে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন শিশির।

শিশিরের পরিবারের লোকজন এই আনন্দ কিভাবে ধরে রাখবেন তা বুঝতে পারছেন না। কিন্তু অন্যদিকে বিপদের আশঙ্কায় তাঁদের রাতের ঘুম উড়েছে। এখন তাঁদের একটাই চিন্তা এত টাকা কিভাবে নিরাপদে রাখবেন? আর তাই নিজের এবং পরিবারের নিরাপত্তার প্রশ্ন তুলে শনিবার সকালেই শিশির সরাসরি থানায় গিয়ে নিজের সমস্যার কথা জানান। জানা যাচ্ছে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা শিশির নন্দী এবং তাঁর পরিবারের বাকি সদস্যদের নিরাপত্তাসহ সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00