Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন মন্ত্রী হিসাবে রবিবারই শপথ নিচ্ছেন রাজস্থান মন্ত্রিসভার নতুন ১৫ সদস্য

বৈঠক শেষেই নতুন মন্ত্রী হিসাবে ৩০ জন রাজভবনে শপথ বাক্য পাঠ করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের মধ্যেকার দ্বন্দ্বের অবসান ঘটাতে রবিবারই ব্যাপক রদবদল হচ্ছে রাজস্থান মন্ত্রিসভায়। শনিবার সন্ধ্যাতেই জানা গিয়েছিল রাজস্থান মন্ত্রিসভার সকল সদস্য মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। নতুন করে মন্ত্রিসভা গঠন করতে তাঁদের কাছ থেকে এই ইস্তফা দাবি করেছিলেন গেহলট নিজেই। এরপর রবিবার কংগ্রেসের হেডকোয়ার্টারে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। আর সেই বৈঠক শেষেই নতুন মন্ত্রী হিসাবে ৩০ জন রাজভবনে শপথ বাক্য পাঠ করবেন।

জানা যাচ্ছে, ওই ৩০ জনের মধ্যে ১৫ জন নতুন মুখ। অর্থাৎ মন্ত্রিসভার অর্ধেক সদস্যকেই রাতারাতি সরিয়ে ফেলা হল। পাশাপাশি আরও জানা গিয়েছে দলের যে সদস্যরা রবিবার মন্ত্রিসভায় শপথ বাক্য পাঠ করবেন তাঁদের মধ্যে গেহলট ঘনিষ্ঠ রয়েছেন ১২ জন। অন্যদিকে শচীন পাইলট ঘনিষ্ঠ সদস্যের সংখ্যা ৫।

উল্লেখ্য, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে শচীন পাইলটের দ্বন্ধ বহুদিনের। এই দ্বন্দ্বের জেরে পাইলট শিবিরের দুই মন্ত্রী বিশ্ববেন্দ্র এবং রমেশ ২০২০-এর জুলাই মাসে পদত্যাগ করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই গেহলট এবং পাইলটের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছিল। জানা যাচ্ছে নতুন মন্ত্রীসভায় ফের আসন পেতে চলেছেন বিশ্ববেন্দ্র এবং রমেশ। তাঁরা ছাড়াও পাইলট ঘনিষ্ঠ আরও তিন সদস্য মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00