Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরবঙ্গে বাড়ছে হাতি মৃত্যুর ঘটনা, সচেতনতা বাড়াতে রাস্তায় বনদফতর

শনিবার থেকে জলপাইগুড়ি জেলার জঙ্গল লাগোয়া চা বাগান ও বনবস্তিসহ বিভিন্ন এলাকায় মাইকিং-এর মাধ্যমে সচেতনতা প্রচার শুরু করেছেন বনদফতরের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিসাব বলছে উত্তরবঙ্গ জুড়ে গত দেড় বছরে ১৪টি হাতি বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে। একের পর এক হাতির মর্মান্তিক মৃত্যু ঠেকাতে এবার তাই সচেতনতা প্রচারে রাস্তায় নামল বনদফতর। 

গত বুধবার ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত রাভা বস্তিতে বিদ্যুৎ পিষ্ট হয়ে একটি মাঝ বয়সী পুরুষ হাতির মৃত্যু হয়। বনদফতর সূত্রে খবর, ঐ এলাকায় এক ব্যাক্তির ধানক্ষেত থেকে হাতির মৃতদেহ উদ্ধার হয়েছিল।

অভিযোগ জমিতে থাকা পাকা ধান যাতে হাতিতে না খেয়ে ফেলে তাই গোটা ধান জমিটিকে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখা হয়েছিল। জমিতে হাতি ঢোকায় তার শুড়ে তার জড়িয়ে যায়। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় ঐ জমির মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে বনদফতর।

অপরদিকে বনদফতর সূত্রে জানা গিয়েছে গত দেড় বছরে উত্তরবঙ্গে ১৪ টি হাতি বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে। আর এতেই নড়েচড়ে বসেছেন তাঁরা। শনিবার থেকে জলপাইগুড়ি জেলার জঙ্গল লাগোয়া চা বাগান ও বনবস্তিসহ বিভিন্ন এলাকায় মাইকিং-এর মাধ্যমে সচেতনতা প্রচার শুরু করেছেন বনদফতরের আধিকারিকরা।

এই ঘটনায় ডায়না রেঞ্জের রেঞ্জার প্রনব দাস জানালেন, ‘বিদ্যুৎপিষ্ট হয়ে লাগাতার হাতির মৃত্যু হচ্ছে। এই ঘটনা ঠেকাতে আমরা বদ্ধপরিকর। তাই আমাদের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শনিবার ডুয়ার্সের ডায়না রেঞ্জ এলাকার কলাবাড়ি,দুরামারি, প্রয়াগপুর,আলয় বস্তি, প্রভৃতি এলাকায় থাকা ধান ক্ষেত গুলিতে যাতে কেউ বিদ্যুৎবাহী তার না লাগায় এবং একই সাথে তারা যেনো জলাশয়ে কীটনাশক না ছড়ায় সেই ব্যাপারে মাইকিং করে সচেতনতা প্রচার করা হয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00