Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যানিংয়ে তৃণমূল নেতাকে গুলি করে খুন, শুরু রাজনৈতিক চাপানউতোর

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতে ক্যানিংয়ের এক তৃণমূল নেতার উপর প্রাণঘাতী হামলা চালাল একদল দুষ্কৃতী। জানা যাচ্ছে, শনিবার রাত ৯ টার দিকে হঠাৎই ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনায় গুরুতর আহত হন ওই নেতা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের দাবি, এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে পদ্মা শিবিরের যোগ রয়েছে। তবে ঘাসফুল শিবিরের এই অভিযোগ একেবারেই মানতে নারাজ বিজেপি বাহিনী। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, অন্য কোনও দল নয় নিজের দলের সদস্যদের হাতেই খুন হয়েছেন ওই নেতা। দলীয় অন্তর্দ্বন্দ্বের জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে মনে করছে গেরুয়া শিবির।

মৃত ওই তৃণমূল নেতার নাম মহরম শেখ। তিনি ক্যানিং ১ নম্বর ব্লকের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব সভাপতি ছিলেন। শনিবার সন্ধ্যায়  দলীয় কার্যালয়ের কাজ শেষ করে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখনই তাঁকে আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতী। তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়া হয়। এই ঘটনায় গুরুতর আহত হন ওই তৃণমূল যুব নেতা। আহত অবস্থায় তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতেই তাঁকে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর রাত দুটো নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবনেতা।

তবে এটাই ওই যুবনেতার উপর প্রথম হামলা নয়। মহরমের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ভোটের আগেও ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়। কিন্তু সেবার আঘাত এতটা গুরুতর না হওয়ায় তিনি কোনওক্রমে প্রাণে বেঁচে গিয়েছিলেন। কিন্তু এবার আর বাঁচানো গেল না। হাসপাতাল সূত্রে খবর, দুষ্কৃতীদের ছোঁড়া দুটি গুলি ওই তৃণমূল নেতার বুক ভেদ করে চলে গিয়েছিল। সেই সঙ্গে প্রচুর রক্তক্ষয়ও হয়েছিল। আর তাই তাঁকে বাঁচানো একপ্রকার অসম্ভব ছিল।

অন্যদিকে তৃণমূল নেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ক্যানিং এলাকায়। পাশাপাশি তৃণমূল এবং বিরোধী দলগুলোর মধ্যে শুরু হয়েছে জোর চাপানউতোর। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি দলের দুষ্কৃতীরাই ওই যুবনেতার উপর হামলা চালিয়েছে, অন্যদিকে তখন বিজেপি এবং সিপিএম পাল্টা দাবি করেছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ৬ মাসের মধ্যে একজনকে দুবার গুলি খেতে হল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00