Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাইডেন-মোদি’র বৈঠকে স্থান পেল মহাত্মা গান্ধি

Joe biden

  নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে আজ আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক চলছে। সেই বৈঠকেই একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল করোনা অতিমারী ও জলবায়ুর পরিবর্তন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার রাষ্ট্রপতিকে বলেন, ‘এই দ্বিপাক্ষিক বৈঠক আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। একটা অদ্ভূত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি […]

ভুল চিকিৎসার বলি, বেসরকারি হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের

health commison

  নিজস্ব প্রতিনিধি: হাসপাতালের গাফিলতিতে মৃত্যু করোনা রোগীর। স্বাস্থ্য কমিশনে দায়ের হয়েছিল অভিযোগ। যার ভিত্তিতে শুক্রবার শুনানিতে অভিযুক্ত হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করল কমিশন। তপসিয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল এক মহিলা। কিন্তু তাঁর ভুল চিকিৎসা করা হয়। যার ফলে মৃত্যু হয়। ট্যাংরার বাসিন্দা ওই মহিলার সেই সময় ডান হাতে থ্রম্বোসিস ছিল যা […]

দিল্লিতে জরুরি বৈঠকে শাহ! উপনির্বাচন থাকায় প্রতিনিধি পাঠাচ্ছেন মমতা

Amit shah

  নিজস্ব প্রতিনিধি: মাওবাদী বাড়বাড়ন্ত থাকা রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী রবিবার দিল্লিতে বিজ্ঞান ভবনে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন শাহ। সেখানেই ডেকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ, বিহার সহ ঝাড়খণ্ড, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের। প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা গেলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আগামী […]

বাহাদুরি দেখাতে গিয়ে বিষধর সাপের ছোবল খেল যুবক

Snake bite

  নিজস্ব প্রতিনিধি: প্রশিক্ষন ছাড়া সাপ ধরার বাহাদুরি দেখাতে গিয়ে আবারও রায়গঞ্জে বিষধর সাপের ছোবল খেল এক যুবক। একবার-দুবার নয়, তিন তিন বার একই সাপের ছোবল খেয়ে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবক। সাপ ধরার কোনও প্রশিক্ষন না থাকায় এই দুঃসাহস দেখাতে গিয়েই বিপত্তি বলে জানান স্থানীয়রা। জানা গিয়েছে, আহত ওই […]

ইউপিএসসি সিভিল সার্ভিসে মুখ উজ্জ্বল করলেন বাংলার ২ কৃতী

UPSC

  নিজস্ব প্রতিনিধি: দেশের সবচেয়ে বড় ও কঠিন পরীক্ষা। দেশ চালানোর কারিগর গড়ে ইউপিএসসি। শুক্রবার রাতে ২০২০ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, ৭৬১ জন পরীক্ষার্থী পাস করেছেন। তাঁদের মধ্যে ৫৪৫ জন পুরুষ ও ২১৬ জন মহিলা। দেশের মধ্যে সেরা হয়েছেন বিহারের শুভম কুমার। দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জন করেছেন জাগৃতি […]

মহানদীতে হাতি উদ্ধারের খবর করতে গিয়ে মৃত্যু সাংবাদিকের

mahanadi river

  নিজস্ব প্রতিনিধি: হাতির ছবি তুলতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটল এক সাংবাদিকের সঙ্গে। সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করতে গিয়ে মৃত্যু হল এক সাংবাদিকের। ঘটনাটি ঘটেছে ওড়িশায়। মহানদীতে আচমকাই আটকে পড়া এক হাতি। তাকে বাঁচানোর জন্যই অভিযানে যায় উদ্ধারকারীদের একটি দল। তাঁদের সঙ্গেই ছিলেন ওড়িশা টেলিভিশনের লিমিটেড-এর সাংবাদিক অরিন্দম দাস ও চিত্রগ্রাহক সঙ্গী প্রভাব সিনহা। আচমকাই হাতি […]

রবিতে উপকূলে, মঙ্গলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! বড় দুর্যোগ ধেয়ে আসছে বাংলায়

Weather

  নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলা জলের তলায়। মেদিনীপুর ও হাওড়া-হুগলির বিস্তীর্ণ এলাকা এখনও জলের নীচে। ঘরছাড়া বহু মানুষ। কিন্তু সপ্তাহ ঘুরতেই ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গে। জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরের বুকে। যার মধ্যে আজই একটি নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী শনিবারের মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগিয়ে যাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম […]

কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে বধূকে খুনের চেষ্টা স্বামী ও শাশুড়ির

attack by knife

  নিজস্ব প্রতিনিধি: কন্যা সন্তান হওয়া পাপ! এখনও সেই মানধাতা আমলের চিন্তাভাবনা রয়েছে কিছু মানুষের মধ্যে। যার ফলে নৃশংস ঘটনা ঘটছে দিনের পর দিন। কেন পরপর দু’বার কন্যা সন্তান হয়েছে এই অভিযোগে শাশুড়ি এবং স্বামী মিলে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করল। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার বিনপাড়া এলাকাতে। উল্লেখ্য বৃহস্পতিবার রাতে অলোকা […]

জল্পনার মাঝেই অফিসে মোদির বোর্ড খুললেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক

Krishna kalyani

  নিজস্ব প্রতিনিধি: বিজেপি জেলা সভাপতি ও বিজেপির রায়গঞ্জের সাংসদের সঙ্গে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানীর দ্বৈরথ নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নামে বিস্ফোরক মন্তব্য করেন কৃষ্ণ কল্যানী। বিজেপি নেতৃত্বেদের সময় দেন। দল ছাড়ার কথাও পরোক্ষভাবে জানান তিনি। এর মাঝেই তাঁকে ঘিরে নতুন জল্পনা। রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানীর নিজস্ব দফতরের সামনের […]

মানসিক ভারসাম্যহীন মহিলার পাশে প্রশাসন ও এলাকার মানুষ

physically chalenged

  নিজস্ব প্রতিনিধি: অনাহারে অর্ধাহারে কোলের শিশুকে নিয়ে মানসিক ভারসাম্যহীন মহিলার দিন কাটছিল পথের ধারে। প্রত্যন্ত এলাকার মানুষের উদ্যোগে খাদ্য ও সহচর্য পেল ওই মহিলা। পাশাপাশি স্থানীয় মানুষের উদ্যোগে পুলিশ প্রশাসনের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন মহিলা ফিরে পেল তার বাড়ির লোকদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের ডিএনটি মোরে। জানা গেছে দক্ষিণ […]

ঠাকুর ঘরে হাজির গোখরো! চাঞ্চল্য জলপাইগুড়ির সরকার পাড়াতে

Snake

  নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই ঘরের মধ্যে হাজির নাগরাজ। আর তার হুঙ্কারেই রীতিমত চমকে উঠল গোটা বাড়ির লোকজন। ঠাকুর ঘরে বাসী ফুল সরাতে গিয়ে ফোঁস করে উঠল গোখরো সাপ। দৃশ্য দেখে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইতে লাগল গৃহকর্ত্রীর। জলপাইগুড়ি সরকার পাড়া এলাকার বাসিন্দা অভিজিৎ ভৌমিকের স্ত্রী শুক্রবার সকালে তার বাড়ির ঠাকুর ঘর সাফ করতে যান। […]

0:00