Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রেন স্ট্রোকে আক্রান্ত ‘লাগান’ অভিনেত্রী, দাবি আর্থিক সাহায্যের

২০১১ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন 'লাগান' ছবির অভিনেত্রী পারভিনা বানো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১১ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন ‘লাগান’ ছবির অভিনেত্রী পারভিনা বানো। শারীরিক অসুস্থতা ও দীর্ঘদিন কাজ বন্ধ থাকার কারণে আর্থিক কষ্টে ভুগছেন তিনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার স্বামীর সঙ্গে আমার বিচ্ছেদের পর আমার বাড়িতে আমি একাই উপার্জন করতাম। সংসার চালানোর জন্য সিনেমা, সিরিয়ালের ছোট ভূমিকায় অভিনয়ও করেছি। বর্তমানে আমার ভাইও ক্যানসারে আক্রান্ত। লাগান ছবি দিয়ে আমি আমার জীবনের শুরু করেছিলাম।’

তিনি আরও জানিয়েছেন, ‘২০১১ সালে আমার ব্রেন স্ট্রোক হয়। পাশাপাশি ব্লাড প্রেসারের সমস্যাও ছিল। দীর্ঘ ৮ বছর ধরে এই সমস্যায় ভুগছি আমি। ২০১১ সাল থেকে আমার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসক ও ওষুধের খরচের জন্য আর্থিক সমস্যায় ভুগতে হয় আমাকে। করোনা ও লকডাউনের কারণে কাজ চলে যায় আমার। সাহায্যের জন্য আমি অনেকের কাছেই আর্জি জানিয়েছি, কিন্তু কোথাও থেকে সদুত্তর পায়নি। প্রত্যেক সপ্তাহে ১৮০০ টাকা খরচ হয় আমার ওষুধের পেছনে, তার সঙ্গে রয়েছে রেশিন, ইলেকট্রিক বিল, বাড়ির ভাড়া।’

তবে জানা গিয়েছে, কিছুদিন আগে সোনু সুদের পক্ষ থেকে ওই অভিনেত্রীকে এক মাসের রেশন সামগ্রী ও ওষুধ পাঠানো হয়েছে। যার ফলে খানিকটা স্বস্তিতে অভিনেত্রী।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00