Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘নির্বাধ’ নিয়ে উৎসবের আঙিনায় হাজির শিল্পী সুশান্ত

কোভিডকালে সুশান্তবাবু এবছর একটিই পুজো করছেন, আর সেটা উত্তর কলকাতার টালা প্রত্যয়। সেখানেই তিনি যে থিম আমাদের সামনে এই বছর তুলে ধরছেন তাঁর নাম, ‘নির্বাধ’। কোভিড থেকে উত্তরণের কথা বলবে ‘নির্বাধ’।

বাংলার পথে কেন্দ্র! সরকারি অফিসে সাফাই অভিযান গান্ধি জয়ন্তী থেকেই

বাংলার মডেলকে কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে চাইছে বিজেপি সরকার। যে কাজ আমরা বারোমাস ধরে করি, সেটা ওরা একমাসের জন্য করার উদ্যোগ নিয়েছে। এটা খুবই হাস্যকর।

জলপাইগুড়ি সদর হাসপাতালের পিকু ওয়ার্ড বিশ বাঁও জলের তলায়

jalpiguri sadar hospital

  নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়ি পিকু ওয়ার্ড বিশ বাঁও জলের তলায়।এতদিন স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন জানাচ্ছিল লজিস্টিক এলেই চালু করে দেওয়া হবে পিকু ওয়ার্ড। কিন্তু সেই দাবির সত্যতা স্বচ্ছন্দে প্রশ্ন তুলে দিল জলপাইগুড়ি সদর হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যানের বক্তব্য। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান সাফ জানিয়ে দিলেন পিকু পরিচালনা করার মত উপযুক্ত টেকনিশিয়ান নেই […]

নেত্রীর হয়ে প্রচারে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি মদনের

madan mitra

  নিজস্ব প্রতিনিধি: ‘ভবানীপুর টু কামারহাটি’, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, মিউজিক ভিডিও বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমে পড়েছেন মদন মিত্র। কামারহাটির বিধায়কের দায়িত্বে রয়েছে ভবানীপুরের নিজের পাড়া। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের কাঁধে সেই দায়িত্ব দিয়েছিলেন। আর তাতে দেরী না করেই রাস্তায় নেমে প্রচার, ফ্লেক্স লাগানো, ব্যানার দেওয়া, দেওয়াল লিখন সব করেছেন […]

বিদ্যাসাগরের জন্মদিনে ‘বাংলার জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি

কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, ইতিহাসবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গীতশিল্পী রূপম ইসলাম, রূপঙ্কর বাগচি, রাঘব চট্টোপাধ্যায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন,

বিজেপি জানে আমি মাথা নত করি না: মমতা

শুক্রবার বিকেলে ভবানীপুরে ভোট প্রচার করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন জনসভায় ভাষণ দিলেন তিনি। নিজের ভাষণে বিজেপিকেই আক্রামণ করতে শোনা গেল তাঁকে।

আগামী সপ্তাহে পাঁচদিন বন্ধ কলকাতার একাধিক মদের দোকান, পানশালা

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনও নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকেই ওই এলাকা এবং আশেপাশের সমস্ত মদের দোকান, পানশালা বন্ধ রাখতে হয়।

বেসরকারি হাসপাতালে রোগিণীর ‘শ্লীলতাহানি’, গণপিটুনি অভিযুক্তকে

বেসরকারি হাসপাতালে রোগিণীকে শ্লীলতাহানির ঘটনায় শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের বোরহাট এলাকা। অভিযুক্ত ওই হাসপাতালের ওয়ার্ড বয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের

ইলেকট্রিকের কাজ করার সময় কৈলাসবাবু ছাদে উঠে ইলেকট্রিকের তার ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে নিচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়।

এয়ারবাসের সঙ্গে গাঁটছড়া, ভারতে সামরিক বিমান তৈরি করবে টাটা

স্পেনের বিখ্য়াত বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্য়ান্ড স্পেস কোম্পানির সঙ্গে ২০ হাজার কোটি টাকার সামরিক বিমান কেনার চুক্তি সম্পন্ন করার বিষয়ে সম্মতি দিল প্রতিরক্ষামন্ত্রক

0:00