Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেকেআরে থাকাকালীন বড় ভুল কী করেছিলেন, জানালেন গম্ভীর

সফল মানুষরাও জীবনে একাধিক ভুল করেন। তেমনই ভুল হয়েছিল গৌতম গম্ভীরেরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা নাইট রাইডার্সের সবথেকে সফল অধিনায়কের কথা বললেই সবার আগে উঠে আসবে তাঁর নাম। ২০১২ এবং ২০১৪ সালে শাহরুখ খানের দলকে আইপিএল জয়ের স্বাদ দেওয়ার অন্যতম কারিগর ছিলেন তিনি। যাঁর অধিনায়কত্ব কেকেআরকে নিয়ে গিয়েছিল অন্য একটি মাত্রায়। তিনি হলেন সকলের প্রিয় গৌতম গম্ভীর।

দিল্লির হয়ে আইপিএল কেরিয়ার শুরু করলেও, ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা সাত বছর কলকাতার ফ্র্যাঞ্চাইজিটিতে খেলেছিলেন গৌতি। নাইটদের বহু ভালো এবং খারাপ স্মৃতির সঙ্গে যুক্ত ছিলেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ওপেনার।

তবে সফল মানুষরাও জীবনে একাধিক ভুল করেন। তেমনই ভুল হয়েছিল গৌতম গম্ভীরেরও। কলকাতা নাই রাইডার্সে থাকাকালীন এই ভুলের জন্য আজও হাত কামড়ান তিনি। আর তাঁর সেই ভুলের প্রধান কারণ ছিলেন সূর্যকুমার যাদব। যিনি বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

২০১৪ সালে নাইটদের সংসারে যোগ দিয়েছিলেন সূর্য। ২০১৭ সাল পর্যন্ত কলকাতার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন তিনি। কিন্তু সেই সময় এই প্রতিভাবান ক্রিকেটারটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি। ফিনিশার হিসেবে বেশিরভাগ সময় সূর্যকুমারকে ব্যবহার করেছিলেন গম্ভীর।

কারণ, দলে একাধিক তারকা ক্রিকেটার থাকার জন্য তিন নম্বরে ব্যাট করানো যায়নি যাদবকে। তাঁকে বেশিরভাগ সময়ই ছয় কিংবা সাত নম্বরে ব্যাট করাতে হয়েছে। আর এটাকেই বড়সড় একটা ভুল বলে মনে করেন গম্ভীর।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00