Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহানদীতে হাতি উদ্ধারের খবর করতে গিয়ে মৃত্যু সাংবাদিকের

Share:

 

নিজস্ব প্রতিনিধি: হাতির ছবি তুলতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটল এক সাংবাদিকের সঙ্গে। সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করতে গিয়ে মৃত্যু হল এক সাংবাদিকের। ঘটনাটি ঘটেছে ওড়িশায়। মহানদীতে আচমকাই আটকে পড়া এক হাতি। তাকে বাঁচানোর জন্যই অভিযানে যায় উদ্ধারকারীদের একটি দল। তাঁদের সঙ্গেই ছিলেন ওড়িশা টেলিভিশনের লিমিটেড-এর সাংবাদিক অরিন্দম দাস ও চিত্রগ্রাহক সঙ্গী প্রভাব সিনহা। আচমকাই হাতি উদ্ধারের খবর করতে গিয়ে মহানদীতে জলের স্রোতে ব্যারাজের কংক্রিটের ঢাল বেয়েই তলিয়ে যায় অরিন্দমদের নৌকা। অনেক চেষ্টা করেও সাঁতার কেটেও পারে উঠতে পারেনি অরিন্দম। জলের স্রোতেই জ্ঞান হারিয়ে ডুবে যায় সাংবাদিকটি। তাঁর চিত্রগ্রাহক বন্ধু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।

শুক্রবার দুপুর নাগাদ ওড়িশার কটকের কাছে মুণ্ডলী বাঁধে ওই ঘটনা ঘটে। মহানদী পার হতে গিয়ে আটকে পড়েছিল একটি হাতি। জলের স্রোতে নড়াচড়ারও ক্ষমতা ছিল না তার। তাঁকেই উদ্ধার করতে যাচ্ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল, সঙ্গী সাংবাদিক। তখনই খবর করতে গিয়ে জলের অতিরিক্ত শ্রোত থাকায় জলে ডুবে মৃত্যু হয় ওই সাংবাদিকের। বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে অনেক চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি। ব্রিজের উপর থেকে জাল ছুঁড়লেও কিছুই লাভ হয়নি।

বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে উদ্ধার করা হয় সাংবাদিক ও তাঁর চিত্রগ্রাহককে। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন অরিন্দম মৃত। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন চিত্রগ্রাহক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00