Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাছের গন্ধ রান্নাঘরে! কীভাবে দূর করবেন জেনে নিন

বাঙালি মানেই মাছ-ভাত। তাই মাছের আঁশটে গন্ধ কাটাতে যন্ত্রণায় পোহাতে হয় সব পরিবারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই মাছ-ভাত। তাই মাছের আঁশটে গন্ধ কাটাতে যন্ত্রণায় পোহাতে হয় সব পরিবারের। মাছে ভাতে বাঙালির হেঁশেলে রোজ মাছের আনাগোনা লেগেই থাকে। ফলশ্রুতিতে কাটা-বাছা, রাঁধাবাড়া শেষে মাছের আঁশটে গন্ধের যন্ত্রণা পোহাতে হয় কমবেশি সব পরিবারেই। এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে জেনে নিন সহজ কিছু টোটকা।

১. মাছের গন্ধ এড়াতে নিন আলুর সহায়তা। দুটো আলু কেটে লবণ মেখে কাঁচা মাছের পাত্রে রেখে দিন ঘন্টাখানেক। এতে করে গাছের গন্ধ কমে যাবে অনেকটাই।

২. লেবু ও কমিয়ে দেয় মাছের আঁশটে গন্ধ। রান্নাবান্না শেষ করে। লেবু অর্ধেক কেটে নিয়ে পানিতে ফুটিয়ে নিন। রান্নাঘর থেকে কমে যাবে মেছো গন্ধ।

৩. দুধ ও কমিয়ে দেয় আঁশটে গন্ধ। দুধের প্রোটিন মাছের গন্ধ শুষে নিতে পারে। তাই রান্নার আগে মাছগুলো কিছুটা দুধ দিয়ে ধুয়ে নিতে পারেন।

৪. ভিনেগার মিশ্রিত জলে কাঁচা মাছ ধুয়ে নিন। এটি কাঁচা মাছের গন্ধ কমাতে বিশেষ কার্যকর। রান্নাঘর থাকবে একদম ফ্রেশ।

৫. সবথেকে সহজ উপায় হচ্ছে মাছ রান্নার পরপরই সুগন্ধি কিছু তৈরি করুন। এতে করেও কমে যাবে এই গন্ধ। তেমন কিছু তৈরি করার না থাকলে এক কাপ কফি তৈরি করে খেয়ে নিন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00