Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

UPSC’র সিভিল সার্ভিসের ফল প্রকাশিত, সেরা শুভম কুমার

প্রকাশিত ফল অনুযায়ী, ৭৬১ জন পরীক্ষার্থী পাস করেছেন। তাঁদের মধ্যে ৫৪৫ জন পুরুষ ও ২১৬ জন মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২০ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার রাতে। প্রকাশিত ফল অনুযায়ী, ৭৬১ জন পরীক্ষার্থী পাস করেছেন। তাঁদের মধ্যে ৫৪৫ জন পুরুষ ও ২১৬ জন মহিলা। দেশের মধ্যে সেরা হয়েছেন বিহারের শুভম কুমার। দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জন করেছেন জাগৃতি অবস্থি ও অঙ্কিতা জৈন। ২০১৫ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় দেশের মধ্যে যিনি সেরা হয়েছিলেন সেই টিনা ডাবির বোন রীনা ডাবিও সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। তিনি পেয়েছেন পঞ্চদশ স্থান।

সর্বভারতীয় পরীক্ষায় চোখধাঁধানো সাফল্য পাওয়া শুভম কুমার এর আগে দু’বার ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ২০১৮ সালে ২৯০তম স্থান দখল করেছিলেন। কিন্তু সেবার পরীক্ষায় ভাল ফল করলেও নিজের র‍্যাঙ্কিং নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। ফলে ২০১৯ সালে ফের পরীক্ষায় বসেন। সেবারেও ভাল ফল হয়নি। অবশেষে তৃতীয়বার পরীক্ষায় বসেই বাজিমাত করেছেন।

এদিন ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন বিহারের বাসিন্দা শুভম কুমার। আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধবরা কেউ ফোনে আবার কেউ সশরীরে হাজির হয়ে অভিন্দন জানাচ্ছেন। অভিনন্দনের জোয়ারে ভাসার ফাঁকেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। রাখঢাক না রেখেই জানালেন, ‘শীর্ষস্থান পাব, ভাবতেই পারিনি।’

শুভমের প্রার্থমিক পড়াশোনা পূর্ণিয়ার স্থানীয় বিদ্যালয়ে। তার পরে বোকারোতে গিয়ে উচ্চমাধ্যমিক পাস করেন। উচ্চমাধ্যমিক পাসের পরে বোম্বে আইআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতকস্তরের পড়াশোনার পাঠ চোকানোর পরে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। বিহারেই যেহেতু তাঁর বেড়ে ওঠা তাই প্রশাসনিক আধিকারিক হিসেবে জন্মভূমিতেই কাজ করতে চান শুভম। তাঁর কথায়, ‘বিহার ক্যাডার হিসেবেই নয়া কর্মজীবন শুরু করতে চাই।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00