Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগেই ভোট দিচ্ছেন ৮৫ ঊর্ধ্ব এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন ভোটাররা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কমিশন জানিয়েছে, ৮৫ ঊর্ধ্ব এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে না। বাড়িতে গিয়েই তাঁদের ভোট নেওয়া হবে। ইতিমধ্যেই সেই ভোট গ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে।

হুগলি জেলার বলাগড় ব্লকে ৫১০ জন ভোটার বাড়িতেই ভোট দিয়েছেন। যারা ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবেন না তাদের বাড়ি বাড়ি ঘুরে নাম সংগ্রহ করে বিএলওরা তাদের তালিকাভুক্ত করেছে। শুক্রবার বলাগর ব্লকের ভোট কর্মীরা বাড়ি বাড়ি যান, ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেন। ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছে। নিরাপত্তা ও সুষ্ঠুভাবে যাতে ভোট গ্রহনের হয় তারজন্য কেন্দ্রীয় বাহিনী ছিল ভোট কর্মীদের সঙ্গে।

জানা গিয়েছে, বলাগড় জিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলেজপাড়ায় ১০৪ বছরের বৃদ্ধ মহেন্দ্র হালদার ও বিশেষ ভাবে সক্ষম বৃদ্ধ বিকাশ সরকার ভোটদান করেন। মহেন্দ্র হালদারের পুত্র বিশ্বজিৎ হালদার বলেন, বাবা অসুস্থ হাঁটতে পারে না। কানেও শুনতে পান না। ভোট গ্রহণ কেন্দ্রে যেতেও পারেন না। গত নির্বাচনেও বাড়িতেই ভোট দিয়েছিলেন। এবারও দিলেন। নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছে তাতে খুশি বৃদ্ধের পরিবার। বিশেষভাবে সক্ষম বিকাশ সরকার বলেন, দুর্ঘটনার জন্য চোখ হারিয়েছেন। সেভাবে চলাহাঁটা করতে পারেন না। বাড়িতেই ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর হাসিমপুরেও ১০৫ বছরের এক বৃদ্ধ ভোট দিয়েছেন এদিন। ব্যালটে ছাপ মেরে টিনের বাক্সে ফেলে দেন ভোটার। ভোটকর্মীরা সেই বাক্স নিয়ে নিয়ে রওনা দেন পরবর্তী গন্তব্যে। অন্যদিকে, উত্তরপাড়ায় ৯১ বছরের বৃদ্ধা আবেদন করলেও তার ভোট বাড়িতে এসে নেওয়া হয়নি বলে অভিযোগ। তার ছেলে অরুনাভ গাঙ্গুলী জানান, ৮৫ বছরের বেশি বয়স যাঁদের, তাঁদের এটা অধিকার। সেই অধিকারও কেরে নেওয়া হয়েছে।আবেদন করেলেও তা বাতিল হয়েছে।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00