Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফোল্ডেবল ফোনের দুনিয়ায় ঝড় তুলতে আসছে Tecno-র স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা Tecno-র ফোল্ডেবল স্মার্টফোন (Foldable Smartphone) যাত্রা শুরু হয়েছিল Phantom V Flip-এর সঙ্গে। সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ফিচারের সমন্বয়ের কারণে ফোল্ডেবল প্রযুক্তি সাধারণ মানুষের হাতের নাগালে এনে দিয়েছিল এই ফোন। এবার সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত Tecnoর পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন (Foldable Smartphone) Phantom V2 Flip

Phantom V2 Flip-এর সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে কভার স্ক্রিনে (Cover screen) । আগের মডেলের গোলাকার স্ক্রিনের পরিবর্তে এবার আসছে বড় আকারের আয়তক্ষেত্রাকার (Rectangle) স্ক্রিন। এর ফলে বেশি ব্যবহারযোগ্য হবে ফোনটি। বিভিন্ন উইজেট, নোটিফিকেশন, এমনকি Appও চালানো যাবে ফোন না খুলেই। ডিজাইনেও বিবিধ ডেভেলপমেন্ট করা হচ্ছে বলে জানা যাচ্ছে। মেটাল ফ্রেমের ব্যবহারে ফোনটি আরও শক্তপোক্ত ও আকর্ষণীয় হবে। বন্ধ অবস্থায় ফোনটি 85 x 74 x 16 mm এবং খোলা অবস্থায় 170 x 74 x 8 mm হবে বলে জানা গিয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে Phantom V2 Flip-এ MediaTek Dimensity 8020 প্রসেসর ব্যবহার হতে পারে। এর আগের মডেলে Dimensity 8050 ব্যবহার হয়েছিল। যদিও দুটি চিপসেটের মধ্যে খুব একটা পার্থক্য নেই, তবুও নতুন চিপসেটে পারফরম্যান্সের কিছুটা উন্নতি হবে বলে আশা করা যায়। মেমোরি ও স্টোরেজের ক্ষেত্রে 8 GB RAM এবং 256 GB স্টোরেজের ভ্যারিয়েন্ট থাকতে পারে। তবে বেশি স্টোরেজের অপশনও থাকতে পারে।

ক্যামেরার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে আগের মডেলের তুলনায় উন্নত হবে বলেই ধারণা করা হচ্ছে। একটি লিক হওয়া পোস্টার অনুযায়ী, ফোনে দুটি রিয়ার ক্যামেরা থাকবে। প্রাথমিক সেন্সরে রেজোলিউশন ও লো-লাইট পারফরম্যান্সের উন্নতি হতে পারে। OIS ও বড় সেন্সর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। সেলফি ক্যামেরাও থাকবে ফোনে।

ব্যাটারি ক্ষমতা বাড়িয়ে 4590 mAh করা হতে পারে। দ্রুত চার্জের সুবিধাও থাকতে পারে। 70 watt পর্যন্ত দ্রুত চার্জ সাপোর্ট পাওয়া যেতে পারে।

ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে দাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। Phantom V Flip যতটা সাশ্রয়ী মূল্যে বাজারে এসেছিল, Phantom V2 Flip-এর দাম কিছুটা বাড়তে পারে। কারণ ফোনে বেশ কিছু বদল করা হচ্ছে।

 

বাম্পার অফার! স্মার্টফোনের দামের থেকেও সস্তায় স্মার্টটিভি, কত দামে কিনতে পারবেন?

কাউন্ট ডাউন! আসছে Samsung Galaxy F17 5G স্মার্টফোন, দাম ও ফিচার জেনে নিন

6000mAh ব্যাটারি সহ Realme 5G ওয়াটারপ্রুফ ফোনের দাম ১৪ হাজারের কম, কোথায় পাবেন?

5000mAh ব্যাটারি ও দারুণ ফিচার নিয়ে বাজারে itel ZENO 20, কত দাম?

6500mAh ব্যাটারি, 90w ফাস্ট চার্জিং নিয়ে বাজারে আসছে Vivo T4 Pro, কত দাম?

7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি, AI ফিচার নিয়ে বাজারে নতুন ফোন আনল Redmi

বুধে বাজারে আসছে Pixel 10, কত দাম, কোথায় পাওয়া যাবে?

Samsung 5G ফোনে দেদার ছাড়! কোথায় পাবেন ২০ হাজারের নিচে Samsung Galaxy F55 5G?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00