নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন প্রেমীদের মধ্যে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে চিনা মোবাইল নির্মাতা সংস্থার তৈরি রিয়েলমির জনপ্রিয়তা। বিশেষ করে মিড রেঞ্জে প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন লঞ্চের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সংস্থাটি। আজ মঙ্গলবার (৩০ জুলাই) ভারতের বাজারে নয়া ফোন নিয়ে হাজির হল সংস্থাটি। লঞ্চ করল নয়া সিরিজ Realme 13 Pro এবং Realme 13 Pro Plus 5G। এই দুটি স্মার্ট ফোনের যেমন রয়েছে স্টাইলিশ লুক ঠিক তেমনই AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) ফিচার। এক কথায় দুর্দান্ত ফিচার রয়েছে এই দুই ফোনে। আগামী ২ অগস্ট থেকে সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং রিটেল স্টোর সহ অনলাইন থেকে কেনা যাবে Realme 13 Pro series।
একনজরে দেখে নিন এই দুই ফোনের দাম কত?
Realme 13 Pro Plus 5G দাম শুরু হবে ৩২,৯৯৯ টাকা থেকে ।
Realme 13 Pro ভারতে তিনটি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে ।
8GB RAM+128GB = 26,999 টাকা
8GB+256GB = 28,999 টাকা
12GB+512GB = 31,999 টাকা
স্পেসিফিকেশন
realme 13 Pro এবং realme 13 Pro+ স্মার্টফোনে 9 লেয়ারযুক্ত 3D VC Cooling সিস্টেম । আর এই সিস্টেমের ফোন গেমিং জন্য খুবই ভালো। শুধু তাই নয় এই ফোন গুলিতে হবে না কোন হিটিং সমস্যা।
ক্যামেরা
Realme 13 Pro সিরিজের স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। একটি OIS ফিচারযুক্ত 50MP Sony LYT-701 আর অন্যটি পেরিস্কোপ লেন্স যুক্ত 50MP Sony LYT-600। বলা বাহুল্য, এই দুই ক্যামেরা এরআগে কোনদিন একসঙ্গে দেখা যায়নি।
এছাড়াও সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। একথায় এই দুইটি ফোন ফটোগ্রাফির জন্য খুবই ভালো।
ব্যাটারি
Realme 13 Pro সিরিজের ব্যাটারি 5200mAh। দ্রুত চার্জিং করতে এতে 45W SuperVOOC চার্জিং ব্যবস্থা রয়েছে।