Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

7000 mAh ব্যাটারি নিয়ে আসছে Redmi 15 5G, দাম শুনে বিশ্বাস হবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: টেক প্রেমী বিশেষ করে Redmi-র ভক্তদের জন্য সুখবর! ভারতের বাজারে খুব শিগিরই আসতে চলেছে Redmi 15 5G। নয়া ফোনের আগমন বার্তা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে Amazon-এর টিজারে। এই নতুন টিজারে দেখা যাচ্ছে, আগের Redmi 13 5G বা Redmi 14C 5G-এর তুলনায় বিশাল ব্যাটারি আপগ্রেড থাকছে এই ফোনে। সাম্প্রতিক একটি লিক জানাচ্ছে, Redmi 15 5G-তে থাকতে পারে শক্তিশালী 7000 mAh ব্যাটারি!

ব্যাটারি:

Amazon-এর টিজারে দাবি করা হয়েছে, মাত্র ১% চার্জেও ফোনটি ৭.৫ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম! তাহলে ১০০% চার্জে সেটা দাঁড়ায় প্রায় ৭৫০ ঘণ্টা বা ৩১ দিন ৬ ঘণ্টা। অন্যদিকে, Redmi 14C 5G-তে রয়েছে ৫১৬০mAh ব্যাটারি, যা ২১ দিনের স্ট্যান্ডবাই টাইম দেয়। Redmi 13 5G-র ৫০৩০mAh ব্যাটারির স্ট্যান্ডবাই টাইম উল্লেখ করা না হলেও, তার ব্যাটারি ছোট হওয়ায় এটি হয়তো কমই হবে। এমন ব্যাটারি পারফরম্যান্স মানে কম চার্জিং সাইকেল, দীর্ঘস্থায়ী ব্যবহার, এবং যারা পাওয়ার ব্যাঙ্কের উপর নির্ভরতা কমাতে চান, তাঁদের জন্য আদর্শ।

পারফরম্যান্সে দাপট!

Redmi 15 5G চলবে Snapdragon 6s Gen 3 প্রসেসরে, যা তৈরি হয়েছে 6nm প্রযুক্তিতে। এতে থাকছে দুটি Cortex-A78 কোর (২.৩GHz) ও ছয়টি Cortex-A55 কোর (২.০GHz) । একই চিপ পাওয়া যায় Motorola Moto G85-তেও। অভ্যন্তরীণ পরীক্ষায় জানা গিয়েছে, এই চিপের AnTuTu স্কোর আগের Snapdragon 4 Gen 2-এর চেয়ে বেশি, যা ব্যবহৃত হয় Redmi 14C 5GRedmi 13 5G-তে।

ডিসপ্লে ও ক্যামেরা: প্রিমিয়াম ফিল

লিক হওয়া তথ্য অনুযায়ী, Redmi 15 5G-তে থাকবে Full HD রেজোলিউশন সহ 144Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। এর ফলে আগের ১২০Hz ডিসপ্লে-র তুলনায় স্ক্রলিং ও ভিডিও হবে আরও স্মুথ। ক্যামেরা বিভাগেও থাকছে উন্নতি- একটি ৫০MP প্রাইমারি সেন্সর ও একটি ২MP ডেপথ সেন্সর। সঙ্গে মিলবে HyperOS 2.0 সহ Android 15, আরও বেশি RAM ও 256GB স্টোরেজ, এবং IP64 রেটিং যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে।

দাম ও প্রতিদ্বন্দ্বিতা

গ্লোবাল মার্কেটে এর 8 GB + 256 GB মডেলটির দাম হতে পারে RM699, অর্থাৎ প্রায় 14,000। এই দামে Tecno POVA 7, OPPO K13x, ও iQOO Z10x-এর মতো ফোনে এখনও ৬০০০mAh ব্যাটারি ব্যবহার হচ্ছে।

যদি Redmi এই ফোনটির দাম 14,000-এর কম রাখতে পারে, তবে Redmi 15 5G হয়ে উঠতে পারে মিড-রেঞ্জ ফোন বাজারের নতুন রাজা – শক্তিশালী ব্যাটারি, হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, বিশাল স্টোরেজ ও দারুণ পারফরম্যান্সের জন্য।

তাই যদি এখনই বাজেট ফোন কেনার তাড়া না থাকে, তাহলে Redmi 15 5G লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভাল!

7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি, AI ফিচার নিয়ে বাজারে নতুন ফোন আনল Redmi

গ্লোবাল বাজারে লঞ্চ হল Redmi 15 5G, ভারতে আসবে কবে, কত দাম?

7,000mAh ব্যাটারি নিয়ে বাজারে ঝড় তুলতে হাজির Honor Play 70 Plus

iQOO ফোনে বাম্পার ডিসকাউন্ট! শুরু হল বিক্রি, দাম কত জানেন?

বাজেট 5G লড়াইয়ে ফের ফিরছে Vivo,  ৪ অগস্ট Y400 5G লঞ্চ, দেখুন দাম ও ফিচার

চার বছরের নিশ্চিন্ত ব্যাটারি ব্যাকআপ,  লঞ্চ হল Redmi র নতুন ফোন! দামেও চমক

কম বাজেটে অলরাউন্ডার ফোন খুঁজছেন? বাজার কাঁপাতে এল নতুন Realme Note 70T

৮ হাজারের কমেই পাবেন 5G ফোন, রয়েছে 6300mAh ব্যাটারি-সহ  দুর্ধর্ষ ফিচার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00