নিজস্ব প্রতিনিধি: শাওমি, স্যামসাং-এর মতো বড় বড় সংস্থাগুলোকে টক্কর দিতে নতুন একটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করে দিল Honor। নতুন এই ফোনের নাম Honor Play 70 Plus, যা ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। মিড-রেঞ্জ সেগমেন্টের এই 5G স্মার্টফোনটিতে রয়েছে দুর্দান্ত ফিচার্স, যার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে এর শক্তিশালী ব্যাটারি আর মজবুত ডিজাইন। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের খুঁটিনাটি।
দুরন্ত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি
স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 7,000mAh ব্যাটারি। যারা দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করেন, বা যাদের বারবার চার্জ দেওয়ার ঝামেলা ভাল লাগে না, তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট। শুধুমাত্র বড় ব্যাটারিই নয়, 45W ফাস্ট চার্জিং-এর সুবিধাও রয়েছে, যা ফোনকে দ্রুত চার্জ করে দেবে। এমনকি, এই ফোন দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যাবে, যাকে বলা হয় রিভার্স চার্জিং। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে Snapdragon 6s Gen 3 চিপসেট। সংস্থার দাবি, এই চিপসেট ফোনকে দেবে দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্স, যাতে ব্যবহারকারীরা কোনও ল্যাগ বা হ্যাং ছাড়াই ফোন চালাতে পারেন।
ডিসপ্লে এবং ডিজাইন: আরামদায়ক ও মজবুত
Honor Play 70 Plus-এ রয়েছে একটি ৬.৭৭-ইঞ্চির এলসিডি ডিসপ্লে, যা HD+ রেজোলিউশন এবং ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের বিশেষত্ব হলো, এতে রয়েছে ডি.সি. ডিমিং এবং বেশ কিছু আই প্রোটেকশন মোড, যেমন ‘ন্যাচারাল লাইট’ অপশন, যা চোখের জন্য বেশ আরামদায়ক। ফোনটি আনলক করার জন্য এর পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও, একটি ডেডিকেটেড AI বাটনও আছে, যার সাহায্যে দ্রুত মেমরি ক্লিন করা, ব্রাইটনেস অ্যাডজাস্ট করা বা ডেলিভারি স্ট্যাটাস চেক করার মতো কাজগুলি করা যাবে।
ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়েও Honor বেশ সচেতন। Play 70 Plus-কে দেওয়া হয়েছে ‘গোল্ড লেবেল ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স’ সার্টিফিকেশন। এর নতুন শক অ্যাবজর্বশন স্ট্রাকচার এবং শক্তিশালী কোণগুলো ফোনকে আরও মজবুত করে তুলেছে, যাতে হাত থেকে পড়ে গেলেও সহজে কিছু না হয়। আর ধুলো এবং জল থেকে বাঁচানোর জন্য ফোনটিতে রয়েছে IP65 রেটিং। মজার ব্যাপার হলো, এতে এমন একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে ভেজা হাতেও নির্ভুলভাবে টাচ রেসপন্স পাওয়া যাবে।
ক্যামেরা এবং অন্যান্য ফিচার
ক্যামেরা সেকশনে এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা রয়েছে। এর AI ফিচারগুলো বেশ আকর্ষণীয়। যেমন-অবজেক্ট রিমুভাল, ছবি বড় করা এবং আই কারেকশন। সেলফি তোলার জন্য সামনে একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও, ফোনটিতে রয়েছে ৪৫০% পর্যন্ত ভলিউম যুক্ত ডুয়াল স্টেরিও স্পিকার, যা অডিও এক্সপেরিয়েন্সকে আরও ভাল করবে। এছাড়াও, রয়েছে মাল্টি-সিনারিও NFC এবং Magic OS 9.0-এর উপর ভিত্তি করে তৈরি Android 15 অপারেটিং সিস্টেম।
দাম
Honor Play 70 Plus তিনটি আলাদা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে:
- 8GB RAM + 256GB স্টোরেজ: ১,১৯৯ ইউয়ান (প্রায় $165)।
- 12GB RAM + 256GB স্টোরেজ: ১,৩৯৯ ইউয়ান (প্রায় $195)।
- 12GB RAM + 512GB স্টোরেজ: ১,৫৯৯ ইউয়ান (প্রায় $220)।
ফোনটি চারটি ভিন্ন রঙে পাওয়া যাবে: Blue, Black, Pink, এবং White। চিনে আগামী ৮ই আগস্ট থেকে এর বিক্রি শুরু হবে।
ভারতের বাজারে কবে আসবে?
যদিও বর্তমানে ফোনটি শুধুমাত্র চিনের বাজারে লঞ্চ করা হয়েছে, একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, Honor নাকি Honor 400 Smart এবং Honor X7d নামে দুটি নতুন মডেল বিশ্বব্যাপী লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। XpertPick-এর মতে, এই ফোন হয়তো ভিন্ন নামে ভারতের মতো অন্যান্য বাজারে আনা হতে পারে। তাই, ভারতীয় গ্রাহকরা এই শক্তিশালী ফোনটির জন্য আশা রাখতেই পারেন।