Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

6260mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে হাজির OnePlus 13T

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: অবশেষে লঞ্চ হল OnePlus 13T! এক জমকালো অনুষ্ঠানে এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী ফিচার আর আকর্ষণীয় দামের সংমিশ্রণে ইতিমধ্যেই টেকপ্রেমীদের নজর কেড়েছে এই ডিভাইস। শোনা যাচ্ছে, খুব শিগগিরই ভারতেও এটি OnePlus 13S নামে লঞ্চ হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটি কী চমক নিয়ে এসেছে!

চোখ ধাঁধানো ডিসপ্লে ও প্রিমিয়াম ডিজাইন

OnePlus 13T-তে রয়েছে 6.32 ইঞ্চির Flat OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 120Hz। অর্থাৎ, নেট সার্ফিং বা ভিডিও দেখা – সবকিছু হবে একদম স্মুথ! সাথে HDR10+, Dolby Vision আর HDR Vivid সাপোর্ট – যা ভিডিওর রঙ ও কনট্রাস্টকে একেবারে জীবন্ত করে তুলবে। ফোনটির ওজন মাত্র 185 গ্রাম, আর পাতলা 1.25 mm বেজেল – হাতে নিলেই পাবেন প্রিমিয়াম ফিলিং।

পারফরম্যান্স ও গেমিং এক্সপেরিয়েন্স

এই ফোনে আছে নতুন Snapdragon 8 Elite চিপসেট – এককথায় হেভিওয়েট পারফর্মার16 GB RAM1 TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ– গেমিং, মাল্টিটাস্কিং বা হেভি অ্যাপ চালানো, সবই হবে মাখনের মতো। আর গেমারদের জন্য আছে এক্সক্লুসিভ Esports Wi-Fi Chip G1, যা নেটওয়ার্ক পারফরম্যান্সকে করে আরও ফাস্ট ও ল্যাগ মুক্ত।

ফোটোগ্রাফারদের জন্য ক্যামেরায় চমক

OnePlus 13T-এর ক্যামেরা সেটআপ বেশ প্রশংসনীয়। পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা – একটি 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর এবং আরেকটি 50MP 2x Telephoto Lens। এটি 2x অপটিক্যাল ও 4x লসলেস Zoom সাপোর্ট করে – ফলে ডিটেইলস থাকবে একদম নিখুঁত। সেলফির জন্য 32MP ক্যামেরা – ভিডিও কল বা রিল বানানোর ক্ষেত্রে, এক্সট্রা শার্পনেস!

বিশাল ব্যাটারি ও দ্রুত চার্জিং

ফোনটির অন্যতম হাইলাইট হল 6260mAh ব্যাটারি – যা এখন পর্যন্ত কমপ্যাক্ট ফোনে সবচেয়ে বড়। সাথে থাকছে 80W ফাস্ট চার্জিং – মাত্র কয়েক মিনিটেই চার্জ সম্পূর্ণ! থাকছে IP69 Rate, মানে জল, ধুলো থেকে চিন্তার কিছু নেই।

ভারতের বাজারে কীভাবে আসছে?

চিনে OnePlus 13T-এর দাম শুরু ,৩৯৯ ইউয়ান (প্রায় ₹৪০,০০০) । ভারতে এটি OnePlus 13S নামে আসতে পারে চলতি বছরের জুনে। তবে ফিচার ও দাম কিছুটা ভিন্ন হতে পারে – যেমনটা OnePlus আগেও করেছে।

আরও কিছু ফিচার

  • Android 15 অপারেটিং সিস্টেম
  • IR Blaster, NFC সাপোর্ট
  • কাস্টমাইজে করা যাবে এমন Shortcut Key
  • 4 বছরের সফটওয়্যার আপডেট ও 5 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি

যারা একটি হালকা, মজবুত, ভাল ক্যামেরা  ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য OnePlus 13T আদর্শ। প্রিমিয়াম ডিজাইন,  বড় ব্যাটারি, স্মার্ট ফিচার আর ফাস্ট পারফরম্যান্স – সব মিলিয়ে এটি 2025 সালের অন্যতম সেরা ফোন হতে চলেছে।

 

7,000mAh ব্যাটারি নিয়ে বাজারে ঝড় তুলতে হাজির Honor Play 70 Plus

iQOO ফোনে বাম্পার ডিসকাউন্ট! শুরু হল বিক্রি, দাম কত জানেন?

বাজেট 5G লড়াইয়ে ফের ফিরছে Vivo,  ৪ অগস্ট Y400 5G লঞ্চ, দেখুন দাম ও ফিচার

চার বছরের নিশ্চিন্ত ব্যাটারি ব্যাকআপ,  লঞ্চ হল Redmi র নতুন ফোন! দামেও চমক

7000 mAh ব্যাটারি নিয়ে আসছে Redmi 15 5G, দাম শুনে বিশ্বাস হবে না

কম বাজেটে অলরাউন্ডার ফোন খুঁজছেন? বাজার কাঁপাতে এল নতুন Realme Note 70T

৮ হাজারের কমেই পাবেন 5G ফোন, রয়েছে 6300mAh ব্যাটারি-সহ  দুর্ধর্ষ ফিচার

Samsung-কে দেবে টেক্কা, Vivo আনল দুর্দান্ত ফোল্ডেবল ও বাজেট ফ্ল্যাগশিপ স্মার্টফোন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00