নিজস্ব প্রতিনিধি: ভারতের সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত অফার। পুরনো 3G SIM ফ্রিতে আপগ্রেড করুন নতুন 5G SIM-এ!সম্প্রতি BSNL তাদের নতুন Quantum 5G পরিষেবা চালু করেছে কিছু নির্বাচিত শহরে। এই পরিষেবাকে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দিতে তারা ঘোষণা করেছে যে, পুরনো 2G বা 3G ব্যবহারকারীরা এখন একেবারে বিনামূল্যে নিজেদের সিম কার্ড BSNL 4G বা 5G তে আপগ্রেড করতে পারবেন। ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের X হ্যান্ডেলে জানিয়েছে, ইচ্ছুক গ্রাহকেরা নিকটস্থ BSNL CSC বা অনুমোদিত রিটেলে গিয়ে বিনা খরচে সিম আপগ্রেড করাতে পারবেন।
কিভাবে আপগ্রেড করবেন BSNL 4G বা 5G SIM-এ?
১. প্রথমে BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে আপনার নিকটবর্তী BSNL CSC বা অনুমোদিত রিটেলারের ঠিকানা জেনে নিন।
২. তারপর নির্দিষ্ট CSC-তে গিয়ে Aadhaar Card-সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যান।
৩. কাউন্টারে সিম আপগ্রেডের জন্য অনুরোধ করুন এবং কর্মকর্তাদের নির্দেশ অনুসরণ করুন।
৪. KYC প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনার 3G SIM আপগ্রেড হয়ে যাবে 4G/5G SIM-এ।
বাড়িতে বসেই BSNL 5G SIM পেতে চান?
১. BSNL 5G Portal-এ গিয়ে Customer Registration অংশে ক্লিক করুন।
২. সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে e-KYC সম্পূর্ণ করুন।
৩. এবার Prepaid না Postpaid কানেকশন, কোনটি চান তা বেছে নিন।
৪. অতিরিক্ত তথ্য পূরণ করে OTP দিয়ে আপনার মোবাইল নম্বর যাচাই করুন।
৫. সমস্ত প্রক্রিয়া শেষ হলে আপনার নতুন BSNL 5G SIM কার্ড পৌঁছে যাবে আপনার বাড়ির ঠিকানায়।
মনে রাখবেন, এই মুহূর্তে BSNL 5G পরিষেবা কিছু নির্দিষ্ট শহরে পাওয়া যাচ্ছে। তাই আগে যাচাই করে নিন আপনার এলাকায় এই পরিষেবা আছে কিনা।
তাই আর দেরি না করে, আজই আপনার BSNL 3G SIM আপগ্রেড করুন 5G-তে, একদম বিনামূল্যে! ইন্টারনেট হবে আগের থেকেও বেশি দ্রুত ও স্মার্ট!