নিজস্ব প্রতিনিধিঃ BSNL গ্রাহকদের জন্য সুখবর । হোলিতে গ্রাহকদের জন্য ধামাকা অফার আনতে চলেছে এই কোম্পানি । এবার থেকে BSNL প্ল্যানের ভ্যালিডিটি এক মাস পর্যন্ত বাড়িয়ে দিল । বলা যায়, BSNL -এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কারণ কম দামে প্ল্যান চালু করেছে এই সংস্থা। ফলে এখন বাজারে BSNL এর চাহিদা বেড়েছে।
প্ল্যানের মেয়াদ বৃদ্ধি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে BSNL । আর সেখানে বলা হয়েছে, ৩৯৫ দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানে ৩০ দিনের ভ্যালিডিটি অতিরিক্ত দেওয়া হবে। তারমানে বলা যায় গ্রাহকরা পাবেন ৪২৫ দিনের ভ্যালিডিটি । এরজন্য মোট খরচ হবে ৪৫০ টাকার। অন্যদিকে BSNL ২৩৯৯ টাকা প্ল্যানে ১ মাস অতিরিক্ত ছাড় পাবেন ।
হোলি এই অফারে BSNL গ্রাহকেরা কী কী সুবিধা পাবেন ?
১) আনলিমিটেড ভয়েস কলিং – রিচার্জের কোন চিন্তা না করে পরিবার এবং বন্ধুদের সাথে অনেকক্ষণ সময় কথা বলতে পারবেন ।
২) উচ্চ গতির ডেটা- প্রতিদিন মিলবে ২ জিবি ডেটা । বর্তমান সময় দাঁড়িয়ে ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ । আর হাইস্পিড নেট থাকলে সহজেই সোশ্যাল মিডিয়া অনেকটা ইন্টারনেট অ্যাক্সেস করুন।
৩) এসএমএস সুবিধা – অতিরিক্ত খরচ ছাড়া প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠাতে পারবেন ।