নিজস্ব প্রতিনিধি : জিওর ব্যবহারকারীদের জন্য সুখবর। আম্বানী টেলিকম সংস্থা রিলায়েন্স জিও নিজের গ্রাহকদের জন্য প্রায়ই নিত্য নতুন অফার নিয়ে আসে। এবার ফের আরও একটি দুর্দান্ত অফার চালু করেছে জিও। যা শুনলে হাসি চওড়া হতে বাধ্য জিও ব্যবহারকারীদের।
জিও-র পোর্টফোলিওতে অনেক রিচার্জ প্ল্যানের বিকল্প পাবেন। কোম্পানি মাঝে মধ্যেই নতুন নতুন অফার দিয়ে থাকে। জিও এবার বিশেষ প্ল্যান আনছে। ১০০ টাকায় মিলবে ২৯৯ টাকার প্ল্যান। ২৯৯ টাকায় যে সুবিধা মেলে সেই সুবিধা পাবেন ১০০ টাকায় গ্রাহকরা।
সম্প্রতি, রিলায়েন্স জিও একটি নতুন পরিকল্পনা এনেছে। ১০০ টাকার রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। এই প্ল্যানে গ্রাহকরা জিও হটস্টার-র ৯০ দিনের সাবস্ক্রিপশন ও ৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানটি ব্যবহারকারীরা মোবাইল এবং স্মার্ট টিভিতে উভয়তেই ব্যবহার করতে পারবেন। মোবাইল এবং টিভিতে জিও হটস্টার দেখতে পারবেন তাঁরা।
জিও হটস্টার দেখেতে চাইলে শুধু মাত্র মোবাইলের জন্য খরচ করতে হয় ১৪৯ টাকা। সেখানে নতুন এই পরিকল্পনায় ১০০ টাকায় মিলবে সুযোগ।
কী কী সুযোগ পাওয়া যাবে ১০০ টাকায় ? জিওর ১০০ টাকার প্রিপেইড প্ল্যানে ৯০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে মোট ৫ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। একবার এই ডেটা শেষ হওয়ার পর নেটওয়ার্ক স্পীড কমে যাবে। ডেটা বেনিফিট ছাড়াও জিওর নতুন ১০০ টাকার প্রিপেইড প্ল্যানে বিনামূল্যে জিও হটস্টারের সুবিধা উপভোগ করা যাবে।
উল্লেখ্য, গত মাসে জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারের যুগলবন্দীতে জিও হটস্টার তৈরি হয়েছিল। কোম্পানির ১৯৫ টাকা এবং ৯৪৯ টাকার প্ল্যানেও জিও হটস্টার উপভোগ করা যাবে।