Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IRTCT-র বিলাসবহুল রিভার ক্রুজ, দেখাবে বাংলাকে যা আগে কখনও দেখেননি

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (IRTCT) নিয়ে এল এক বিলাসবহুল রিভার ক্রুজ। যার নাম অন্তর সুত্র রিভার ক্রুজ প্যাকেজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (IRTCT) নিয়ে এল এক বিলাসবহুল রিভার ক্রুজ। যার নাম অন্তর সুত্র রিভার ক্রুজ প্যাকেজ। যা মূলত দুই রাত-তিন দিনের প্যাকেজ। সবচেয়ে বড় ব্যাপার এই প্যাকেজে মূলত কলকাতা এবং আশেপাশের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এলাকা ঘুরিয়ে দেখাবে আইআরসিটিসি। ভারতীয় রেলের সহযোগী সংস্থার দাবি, গঙ্গাবক্ষে সিটি অফ জয় কলকাতার এমন কয়েকটি জায়গা ঘুরিয়ে দেখানো হবে যা আপনারা আগে সেভাবে দেখেননি। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কলকাতা তাঁর স্থাপত্যশৈলী, সমৃদ্ধ আর্ট গ্যালারি, প্রাণবন্ত সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য সুপরিচিত।

এই প্যাকেজে পশ্চিমবঙ্গের কলকাতা, ফুলিয়া, বাঁশবেড়িয়া, চন্দননগরের মতো শহর অন্তর্ভুক্ত। প্রত্যেকটি জায়গাই প্রাচীন ঐতিহ্য বহন করে। এবং বাংলার প্রাচীন শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ। আইআরসিটি ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, বিলাসবহুল এই ক্রুজের একজনের থাকার জন্য ভাড়া পড়বে ৫৫,১২৫ টাকা, দুজনের কেবিনের জন্য পড়বে ৩১,৫০০ টাকা। তবে ৫-১২ বছরের শিশুদের জন্য অতিরিক্ত দিতে হবে ১৫,৭৫০ টাকা করে। এর সঙ্গে ৫ শতাংশ জিসটি যুক্ত হবে। গোটা প্যাকেজটি দুই রাত-তিন দিনের। আইআরসিটিসি জানিয়েছে, এই ক্রুজ প্যাকেজের মূল্যে ধরা আছে সমস্ত খরচ। যেমন, থাকা, খাওয়া, পুরো ভ্রমণে মিনারেল ওয়াটার, গাইড, সমস্ত দর্শণীয়স্থানের প্রবেশমূল্য এবং স্টিল ক্যামেরার চার্জ। এছাড়াও স্থানীয় ভ্রমণের জন্য যানবাহনের খরচও ধরা রয়েছে মূল ভাড়ায়। ফলে একবার বুকিং করলে আর সেরকম কোনও খরচ নেই। ক্রুজটি ছাড়বে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের জেটি থেকে।

আইআরসিটিসি জানিয়েছে তাঁদের অন্তর সূত্র রিভার ক্রুজ প্যাকেজের দিনক্ষণ। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে ভ্রমণ। এরপর ২৬ নভেম্বর, ১৭ ও ২৪ ডিসেম্বর, ২০২১। এরপর ৭ ও ১৪ জানুয়ারি, ১৪ ও ১৮ ফেব্রুয়ারি, ৪ ও ২৫ মার্চ, ২০২২ এই প্যাকেজে ঘোরানো হবে যাত্রীদের। আইআরসিটি সূত্রে খবর, মূলত বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই এই প্যাকেজ ট্যুরটি সাজানো হয়েছে।

রেলের টিকিট নিয়ে কালোবাজারি, সাড়ে তিন কোটি অ্যাকাউন্ট ব্লক IRCTC-র

আচমকা বিভ্রাট IRCTC পোর্টালে, টিকিট বুকিং করতে গিয়ে ভোগান্তিতে যাত্রীরা

সপ্তাহের শুরুতেই ভোগান্তি, খুলছে না IRCTC ওয়েবসাইট

 খাবারের মধ্যে ভাসতে বিছে, বিতর্কে জড়াল  IRCTC

প্রচারের আলো ছাড়াই অপার্থিব সৌন্দর্যে পরিপূর্ণ বাংলার এই ৩ গ্রাম, ঘুরতে যাবেন নাকি!

তৃণমূল কর্মীদের দিল্লি যাওয়ার জন্য বিশেষ ট্রেন দিতে অস্বীকার পূর্ব রেলের

বন্দে ভারতের ডিনারে পচা খাবার, কাঠগড়ায় রেল

IRCTC: সুপারফাস্ট ট্রেনে যাত্রীকে দেওয়া সিঙ্গারায় হলুদ কাগজ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00