Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সপ্তাহের শুরুতেই ভোগান্তি, খুলছে না IRCTC ওয়েবসাইট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কর্মব্যস্ত সকালে আচমকাই বন্ধ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ( IRCTC ) ওয়েবসাইট। কিছুতেই খুলছে না ওয়েবসাইট। আর তাতেই সোমবার বিপাকে পড়ছেন আমজনতা । হচ্ছে না টিকিট বুকিং । ওয়েবসাইটের সঙ্গে IRCTC অ্যাপ দুটোতেই হচ্ছে একই সমস্যা। ইতিমধ্যেই দেশজুড়ে বেশ কয়েকজন ব্যবহারকারী  এই সমস্যার কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এই নিয়ে IRCTC তরফ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি ।

সেখানে জানান হয়েছে , ‘ আইআরসিটিসির ওয়েবসাইটে ডাউনটাইম চলছে। আগামী এক ঘণ্টার জন্য ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই কোনও ই-টিকিটের সুবিধা পাওয়া যাবে না। যাত্রীদের কিছুক্ষণ পর চেষ্টা চালাতে হবে । কেউ ট্রেন টিকিট বাতিল করতে চাইলে কাস্টমার কেয়ার নম্বর 14646,0755-6610661 এবং 0755-4090600 নম্বরে কল করুন অথবা etickets@irctc.co.in নম্বরে মেইল করুন।‘

ডাউনডিটেক্টরের মতে, ৫১ শতাংশ ব্যবহারকারী IRCTC  অফিসিয়াল ওয়েবসাইটে আবার ৪০ শতাংশ ব্যবহারকারী আইআরসিটিসি অ্যাপে সমস্যার সম্মুখীন হয়েছে । ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে এই বিভ্রাটের বিষয়ে  একাধিক পোস্ট করেছেন। তবে কখন থেকে ফের স্বাভাবিক হবে রেলের ওয়েবসাইট তা এখন জানা যায়নি। স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথমে এই ঘটনার জেরে বিপাকে পড়েছেন আমজনতারা ।

রেলের টিকিট নিয়ে কালোবাজারি, সাড়ে তিন কোটি অ্যাকাউন্ট ব্লক IRCTC-র

আচমকা বিভ্রাট IRCTC পোর্টালে, টিকিট বুকিং করতে গিয়ে ভোগান্তিতে যাত্রীরা

 খাবারের মধ্যে ভাসতে বিছে, বিতর্কে জড়াল  IRCTC

তৃণমূল কর্মীদের দিল্লি যাওয়ার জন্য বিশেষ ট্রেন দিতে অস্বীকার পূর্ব রেলের

বন্দে ভারতের ডিনারে পচা খাবার, কাঠগড়ায় রেল

IRCTC: সুপারফাস্ট ট্রেনে যাত্রীকে দেওয়া সিঙ্গারায় হলুদ কাগজ

নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা, বিল না দেওয়ার অভিযোগ আইআরসিটিসি-র বিরুদ্ধে

উত্তরবঙ্গের তীর্থযাত্রীদের জন্য সুখবর! এবার সস্তায় IRCTC

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00