DSLR ক্যামেরাকে টক্কর দিতে দুর্দান্ত ফিচার সমৃদ্ধ ক্যামেরা স্মার্টফোন নিয়ে আসছে Honor

Share:

নিজস্ব প্রতিনিধি: হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। Honor ব্র্যান্ড আবারও দেশীয় স্মার্টফোন বাজারে তোলপাড় ঘটাতে প্রস্তুত। এর আগে এক সপ্তাহেরও কম সময় আগেই Honor 200 এবং Honor 200 Pro লঞ্চ করে দেশের গ্রাহকদের মন জিতে নেওয়ার চেষ্টা করেছিল Honor, এবার তাদের নজর Honor Magic6 Pro-র দিকে।

গত জানুয়ারি মাসে চিনে এবং ফেব্রুয়ারিতে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ভারতে আগমনের দিন ধার্য করা হয়েছে অগস্টের ২ তারিখSnapdragon 8 Gen 3 SoC, Android 14 ভিত্তিক MagicOS 8, 16 GB পর্যন্ত RAM এবং 1 TB পর্যন্ত স্টোরেজ – এই ফোনের স্পেক শীট দেখলেই বোঝা যায় এটি কতটা পাওয়ারফুল।

6.8 ইঞ্চির 120Hz রিফ্রেশ রেটের LTPO OLED ডিসপ্লে, 5600 mAh ব্যাটারি, 80 Watt-এর তার যুক্ত এবং 66 Watt-এর তার বিহীন চার্জিং সাপোর্ট – এসব ফিচার স্মার্টফোন প্রেমীদের মুগ্ধ করার জন্য যথেষ্ট। ক্যামেরা সেকশনেও কোনও কমতি রাখেনি Honor50 megapixel-এর প্রাইমারি ক্যামেরা, 180 megapixel-এর পেরিস্কোপ টেলিফোটো লেন্স, 50 megapixel-এর আল্ট্রাওয়াইড এবং 50 megapixel-এর সেলফি ক্যামেরা – এই ফোন ক্যামেরা প্রেমীদের জন্য স্বর্গরাজ্যের মতো।

এছাড়াও, এই ফোনে আছে ইনফ্রারেড এমিটার এবং IP68 রেটিং যা ধুলো ও জলের প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করে। সব মিলিয়ে বলা যায়, Honor Magic6 Pro আবারও স্মার্টফোন বাজারে নতুন এক যুগের সূচনা করতে প্রস্তুত।

Honor Magic6 Pro এর প্রধান বৈশিষ্ট্যগুলি:

  • বডি: 162.5×75.8×8.9 মিমি, 225 গ্রাম; গ্লাস ফ্রন্ট, গ্লাস ব্যাক বা সিলিকন পলিমার ব্যাক (ইকো লেদার); IP68 ধূলি/জল প্রতিরোধী (1.5 মিটার পর্যন্ত 30 মিনিট)।

 

  • ডিসপ্লে: 6.8 ইঞ্চি LTPO OLED, 1B রঙ, 120 Hz, HDR, 1600 নিটস (HBM), 5000 নিটস (পিক), 1280×2800 পিক্সেল রেজোলিউশন, 19.7:9 Aspect Ratio, 453 PPI।

 

  • চিপসেট: Qualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 (4 N.M.): Octa Core।

 

  • মেমরি: 256 GB 12 GB RAM; 512 GB 16 GB RAM; 1TB 16 GB RAM; UFS।

 

  • অপারেটিং সিস্টেম/সফটওয়্যার: Android 14, MagicOS 8।

 

  • রিয়ার ক্যামেরা: 50 MP, f/1.4-2.0, 23 mm, লেজার AF, PDAF, OIS; 180 MP, f/2.6,  PDAF, OIS, 2.5x অপটিক্যাল জুম; 50 MP, f/2.0, 13 mm।

 

  • ফ্রন্ট ক্যামেরা: 50 MP, f/২.০, 22 mm, AF ডেপথ: TOF 3D।

 

  • ভিডিও ক্যাপচার: রিয়ার ক্যামেরা: 4K@30/60fps, 1080p@30/60/120/240fps, জাইরো-EIS, HDR, 10 bit ভিডিও; ফ্রন্ট ক্যামেরা: 4K@30fps, 1080p@30/60fps, জাইরো-EIS।

 

  • ব্যাটারি: 5600 mAH; 80 Watt wired, 66 Watt wireless, রিভার্স ওয়্যারলেস, 5 Watt রিভার্স ওয়্যার্ড।

 

  • সংযোগ: 5G; Dual SIM; Wi-Fi 7; Blue tooth 5.3; NFC; ইনফ্রারেড পোর্ট।

 

  • বিভিন্ন: আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রিডার; স্টেরিও স্পিকার।

 

Magic6 Pro এর লঞ্চ ভারতের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করবে, এটি তার শক্তিশালী স্পেসিফিকেশন এবং অত্যাধুনিক ফিচার দিয়ে ব্যবহারকারীদের মন জয় করতে প্রস্তুত।

7000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং সহ অবিশ্বাস্য দামে ভারতে আসছে Realme ফোন

7,000mAh ব্যাটারি নিয়ে বাজারে ঝড় তুলতে হাজির Honor Play 70 Plus

iQOO ফোনে বাম্পার ডিসকাউন্ট! শুরু হল বিক্রি, দাম কত জানেন?

বাজেট 5G লড়াইয়ে ফের ফিরছে Vivo,  ৪ অগস্ট Y400 5G লঞ্চ, দেখুন দাম ও ফিচার

চার বছরের নিশ্চিন্ত ব্যাটারি ব্যাকআপ,  লঞ্চ হল Redmi র নতুন ফোন! দামেও চমক

7000 mAh ব্যাটারি নিয়ে আসছে Redmi 15 5G, দাম শুনে বিশ্বাস হবে না

কম বাজেটে অলরাউন্ডার ফোন খুঁজছেন? বাজার কাঁপাতে এল নতুন Realme Note 70T

আরও সস্তায় Realme Narzo 80x 5G ফোন, কত দামে কোথায় বিক্রি?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]