Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বাড়ল সোনার দাম, মূল্যবৃদ্ধি রুপোরও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নববর্ষের ঠিক আগে আগেই আবারও বাড়ল সোনার দাম। এই নিয়ে পরপর দুদিন। আর হাতে মাত্র এক দিন। তারপরেই পুরনো বছর শেষ হয়ে নববর্ষের হাত ধরে বাঙালি প্রবেশ করবে নতুন বাংলা বছর ১৪৩৩-এ। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নতুন বছর শুরু করেন সোনা, রুপো কিনে। কিন্তু প্রতিদিনই সোনা, রুপোর দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে নববর্ষের ঠিক আগে আগেই বাঙালির মাথায় পড়েছে হাত।

বুধবার সকালে কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি বেড়েছে ৩৫ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় বেড়েছে ৩৫০ টাকা। সোমবার পর্যন্ত কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার টাকা। কিন্তু বুধবার সকালে সেটাই ৩৫০ টাকা বেড়ে হয়েছে ৪৯ হাজার ৩৫০ টাকা। একইভাবে বেড়েছে ২৪ ক্যারেট সোনার দামও। মঙ্গলবার সকালের বাজারদর বলছে কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি বেড়েছে ৩৯ টাকা। ফলে ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৩৯০ টাকা। সোমবার পর্যন্ত কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫৩ হাজার ৪৫০ টাকা। বুধবার সেটাই বেড়ে হয়েছে ৫৩ হাজার ৮৪০ টাকা।   

অন্যদিকে সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপোর দামও। মঙ্গলবার পর্যন্ত কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ছিল ৬৭৮০ টাকা। বুধবার সেটাই বেড়ে হয়েছে ৬৮৮০ টাকা। অর্থাৎ প্রতি একশো গ্রামে এক ধাক্কায় ১০০ টাকা বেড়েছে রুপোর দাম। ফলে এক কেজি রুপোর দাম ১০০০ টাকা বেড়ে হয়েছে ৬৮ হাজার ৮০০ টাকা। 

সোনার দাম আরও নিম্নমুখী, আজ কলকাতায় দাম কত জানেন?

বিয়ের মরসুমে ক্রমশই মহার্ঘ সোনা, মধ্যবিত্তের কপালে ভাঁজ

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে বিয়ের মরসুমে ফের চড়ছে সোনার দাম

৪৫ হাজারে নামল সোনা, চটজলদি কিনে ফেলুন

গয়নার সোনা আরও সস্তা, ৬২ হাজারে নামল রুপোর কেজি

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের সস্তা সোনা-রুপো

শেয়ারবাজারে মন্দা, ১০ গ্রাম সোনা ছাড়াতে পারে ৫২ হাজারের গণ্ডি

ফের বাড়ল সোনার দাম, তবুও সবচেয়ে সস্তা কলকাতায়! জানুন কত

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00