Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোনার দাম আরও নিম্নমুখী, আজ কলকাতায় দাম কত জানেন?

দুদিনে কেজি প্রতি দুই হাজার টাকা কমে এদিন কলকাতার বাজারে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পরেই বৃহস্পতিবার এক ধাক্কায় অনেকটাই চড়েছিল সোনার দাম। একদিনেই ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছিল ১২৫০ টাকা। বিয়ের মরসুমে সোনার দামের এমন লাফে কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছিল আমজনতার। কিন্তু গত দুদিন ধরে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সোনার দাম।

শুক্রবারের পরে শনিবারও নিম্নমুখী হলুদ ধাতু। কলকাতার বাজারে এদিন প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৫০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৫৪০ টাকা। ফলে গয়নার সোনার দাম দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩৫০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০ হাজার ৫৭০ টাকা।  যদিও বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, যে কোনও মুহুর্তে ফের ঊর্ধ্বমুখী হতে পারে সোনা।

বৃহস্পতিবার ইউক্রেনে রুশ হামলার পরেই আন্তর্জাতিক বাজারে তরল সোনা অর্থা‍ৎ তেল ও সোনার দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছিল। কোথায় গিয়ে থামবে দাম, বুঝেই উঠতে পারছিলেন না তাঁরা। ফলে অনেকেই প্রয়োজন থাকলেও সোনা কেনার ঝুঁকি নেননি। দাম থিতু হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। শুক্র ও শনিবার দাম নিম্নমুখী হলেও এই মুহুর্তে হলুদ ধাতুর বাজার থিতু হবে, তেমন কোনও আশার কথা শোনাতে পারেননি বাজার বিশেষজ্ঞরা।

সোনার পাশাপাশি রুপোর দামেও গত দুদিন ধরে পতন ঘটেছে। বৃহস্পতিবার যেখানে প্রতি কেজিতে ১৭০০ টাকা বেড়ে রুপোর দাম দাঁড়িয়েছিল ৬৬ হাজার টাকা, সেখানে দুদিনে কেজি প্রতি দুই হাজার টাকা কমে এদিন কলকাতার বাজারে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার টাকা।

সীমান্ত পেরিয়ে সোনা পাচারের ছক! ৪৭ লক্ষ টাকার বিস্কুট উদ্ধার, গ্রেফতার ১

পর্ণশ্রীতে ভুয়ো সোনার গয়নায় ১১লক্ষ টাকার প্রতারণা, এফআইআর দায়ের

অক্ষয় তৃতীয়ায় কখন সোনা কিনলে সংসারে হবে শ্রীবৃদ্ধি, জেনে নিন তাড়াতাড়ি

বিয়ের মরসুমে মধ্যবিত্তের ঘুম কেড়ে লাখের গণ্ডি ছাড়াল সোনার দাম

বাণিজ্য নগরী মুম্বইতে সোনার দাম ছাড়াল ৭৫ হাজারের গণ্ডি

অক্ষয় তৃতীয়ার আগে সস্তা সোনা, আশায় বুক বাঁধছেন ক্রেতারা

সর্বনাশ! ১০ গ্রাম সোনার দাম পৌঁছবে ১ লক্ষ ৬৮ হাজার টাকা

মাটির নিচে পোঁতা ছিল গুপ্তধন, খুঁড়তেই বেরিয়ে এলো বিশাল সোনার তাল

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00