Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেয়ারবাজারে মন্দা, ১০ গ্রাম সোনা ছাড়াতে পারে ৫২ হাজারের গণ্ডি

শনিবার অবশ্য সোনার দাম আগের দিনের তুলনায় সামান্য কমেছে। এদিন ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫০ হাজার ৪০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টানা চারদিন ধরে নিম্নমুখী শেয়ারবাজার। চারদিনে ২২০০’র বেশি সূচক হারিয়েছে সেনসেক্স। আর শেযারবাজারের এই পতনে কয়েক লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা। ফলে শেয়ারবাজার ছেড়ে সোনা কেনার দিকে ঝুঁকতে চলেছেন তাঁরা। আর তাতেই ফের সোনার দাম আকাশ ছুঁতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। আগামী কয়েক মাসের মধ্যেই ১০ গ্রাম সোনার দাম ৫২ হাজারের গণ্ডি ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তাঁরা।

গত বছর বিশ্ববাজারে সোনার দাম নিম্নমুখী ছিল। বছরের শেষ দিনটিতে অর্থা‍ৎ ৩১ ডিসেম্বর প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৮০৬ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় এক লাখ ৩৪ হাজার টাকা। প্রতি আউন্স মানে ২৪ দশমিক ৩৮ গ্রাম সোনা। কিন্তু নতুন বছর শুরু হতেই সোনার দাম চড়তে শুরু করেছে। বিশেষ করে সামনে বিয়ের মরসুম হওয়ায় সোনা কেনার দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। গত কয়েকদিনে প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪০ ডলার। অর্থা‍ৎ ভারতীয় মুদ্রায় এক লাখ ৩৬ হাজার ডলার।

শেয়ারবাজারে বর্তমানে যে টালমাটাল অবস্থা চলছে, তাতে আগামীদিনে সোনা কেনায় হিড়িক পড়তে পারে বলে মনে করছেন মোতিলাল অসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেসের (কমোডিটি অ্যান্ড কারেন্সি রিসার্চ) ভাইস প্রেসিডেন্ট নবনীত দামানি জানিয়েছেন, যেভাবে শেয়ারবাজার টালমাটাল চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে তাতে আগামী কয়েক মাসে সোনার দাম আউন্স প্রতি বেড়ে ২ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা) হতে পারে।

শনিবার অবশ্য সোনার দাম আগের দিনের তুলনায় সামান্য কমেছে। এদিন ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫০ হাজার ৪০০ টাকা। আর গয়নার সোনা অর্থা‍ৎ ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭ হাজার ৭০০ টাকা।

বাজেট পেশের আগে রেকর্ড গড়ল সোনার দাম

বিয়ের মরসুম শুরুর মুখে ৮১ হাজার ছুঁইছুঁই সোনা, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

দেশজুড়ে বাড়ল সোনার দাম, কলকাতায় কত হল?

সোনায় সোহাগা, বিয়ের মরসুমে‌‌ হু-হু করে কমছে হলুদ ধাতুর দাম

রাত পোহালেই ধনতেরাস, মজুরি ছাড়ের টোপ গিলে সোনা-রুপোর গয়না কেনার ভুল করবেন না

মধ্যবিত্তের কপালে ভাঁজ, উৎসবের মরসুমে আকাশ ছুঁল সোনার দাম

বাণিজ্য নগরী মুম্বইতে সোনার দাম ছাড়াল ৭৫ হাজারের গণ্ডি

সর্বনাশ! ১০ গ্রাম সোনার দাম পৌঁছবে ১ লক্ষ ৬৮ হাজার টাকা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00