Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বাড়ল সোনার দাম, তবুও সবচেয়ে সস্তা কলকাতায়! জানুন কত

সামনেই বিয়ের মরশুম। এই সময় সকলেই চাইবেন সোনার গহনা কিনতে। এই সময় আচমকা সোনার দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ বাড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিনেই দাম বাড়ল সোনার। তবুও দেশের চার মহানগরীর মধ্যে কলকাতায় সবথেকে সস্তা সোনা। সামনেই বিয়ের মরশুম। এই সময় সকলেই চাইবেন সোনার গহনা কিনতে। এই সময় আচমকা সোনার দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ বাড়ল আম নাগরিক থেকে শুরু করে স্বর্ণ ব্যবসায়ীদের। কারণ বিয়ে ছাড়াও শীতের মরশুমে নানান সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে। এই সময় বাঙালির কাছে সোনার চাাহিদা তুঙ্গে থাকে। নানা অনুষ্ঠানে সোনার গহনা দেওয়ার চল রয়েছে। অপরদিকে গত সপ্তাহেই সোনার দামে পতন হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সাধারণ মানুষ। কিন্তু সেই হাসি বেশিদিন টিকলো না। সপ্তাহের প্রথম দিন সোমবারই কিছুটা বাড়ল সোনার দাম। একইসঙ্গে বেড়ছে রুপোর দামও। এবার দেখে নিন এদিন কলকাতায় সোনা-রুপোর দাম কত।

দেশের চার মহানগরী মুম্বই, চেন্নাই ও দিল্লিতে সোনার দাম অনেকটা বেশি। সেই তুলনায় কলকাতায় অনেকটা কম সোনার দাম। কলকাতায় ২৪ ক্যারট সোনার দাম প্রতি গ্রামে ৪,৮৮০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামের দাম ৪৮,৮০০ টাকা। গতকাল অর্থাৎ রবিবার সোনার দাম ছিল গ্রাম প্রতি ৪,৮৬৫ টাকা। অর্থাৎ গ্রাম প্রতি ১৫ টাকা বাড়ল ২৪ ক্যারট সোনার দাম। অপরদিকে কলকাতায় ক্যারট সোনার প্রতি গ্রামে দাম ৪,৬৩০ টাকা। প্রতি ১০ গ্রামে দাম ৪৬.৩০০ টাকা। গতকাল ২২ ক্যারট সোনার গ্রাম প্রতি দাম ছিল ৪,৬১৫ টাকা। সোমবার গ্রাম প্রতি ১৫ টাকা দাম বেড়েছে। আবার ২২ ক্যারট হলমার্কযুক্ত সোনার দামও গ্রাম প্রতি বেড়ছে ১৫ টাাকা। গতকাল দাম ছিল ৪,৬৮৫ টাকা, যা এদিন বেড়ে হল ৪,৭০০ টাকা। রুপোর দামেও বেড়েছে সোমবার। এদিন কেজি প্রতি রুপোর দাম ৬২,০৫০ টাকা। গতকাল রুপোর কেজি প্রতি দর ছিল ৬১,৭৫০ টাকা। অর্থাৎ এদিন রুপোর দাম বেড়েছে ৫০০ টাকা।

বাজেট পেশের আগে রেকর্ড গড়ল সোনার দাম

বিয়ের মরসুম শুরুর মুখে ৮১ হাজার ছুঁইছুঁই সোনা, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

দেশজুড়ে বাড়ল সোনার দাম, কলকাতায় কত হল?

সোনায় সোহাগা, বিয়ের মরসুমে‌‌ হু-হু করে কমছে হলুদ ধাতুর দাম

রাত পোহালেই ধনতেরাস, মজুরি ছাড়ের টোপ গিলে সোনা-রুপোর গয়না কেনার ভুল করবেন না

মধ্যবিত্তের কপালে ভাঁজ, উৎসবের মরসুমে আকাশ ছুঁল সোনার দাম

বাণিজ্য নগরী মুম্বইতে সোনার দাম ছাড়াল ৭৫ হাজারের গণ্ডি

সর্বনাশ! ১০ গ্রাম সোনার দাম পৌঁছবে ১ লক্ষ ৬৮ হাজার টাকা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00