Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আধার কার্ড ছাড়া মিলবে না করোনার টেস্ট কিট!

করোনা টেস্টের পরীক্ষা এখন অনেক সোজা। আরটিপিসিআর টেস্টের ভরসাতে না থাকলেও দ্রুত ঘরে বসেই নিজেই নিজের করোনা পরীক্ষা করাতে পারেন

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা টেস্টের পরীক্ষা এখন অনেক সোজা। আরটিপিসিআর টেস্টের ভরসাতে না থাকলেও দ্রুত ঘরে বসেই নিজেই নিজের করোনা পরীক্ষা করাতে পারেন। আইসিএমআর সেই কারণেই টেস্ট কিট হিসেবে ছাড়পত্র দিয়েছে ‘কোভিশেল্ফ’-কে। কিন্তু যথেচ্ছ করোনা টেস্টের ক্ষেত্রে লাগাম টানল মুম্বই পুরসভা। করোনা টেস্টের নামে টাকা দিয়ে ঘরে টেস্ট কিট মজুত করে রাখার অভিযোগ উঠেছে কিছু নগরবাসীদের উপর। যাতে বাজার থেকে মাঝে মাঝেই উধাও হয়ে যাচ্ছে ‘কোভিশেল্ফ’ টেস্ট কিট। তাই এবার নতুন নিয়ম চালু করল বৃহন্মুম্বই পুরনিগম। পুরসভার তরফে মেয়র জানিয়েছেন, এবার থেকে আধার কার্ড ছাড়া কাউকেই করোনার টেস্ট কিট বিক্রি করা যাবে না।

ওষুধ বিক্রেতার কাছ থেকে করোনার টেস্ট কিট কিনতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির আধার কার্ড লাগবেই। ‘কোভিশেল্ফ’-এর যথেচ্ছ বিক্রি কমাতেই এইভাবে লাগাম টানতে চাইছে মুম্বই প্রশাসন। এছাড়াও করোনা টেস্ট করিয়ে কোনও ব্যক্তি বাড়িতেই পজিটিভ রিপোর্ট এলে অবশ্যই পুরসভাকে জানাতে হবে। অনেকেই নিজে টেস্ট করে লুকিয়ে যাচ্ছেন করোনার আক্রান্তের খবর। এতে ট্রেসিং- সমস্যা হচ্ছে পুরসভার। এই বিষয়ে মুম্বইয়ের মেয়র জানিয়েছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক ব্যক্তি যিনি একটি স্ব-পরীক্ষার কিট কিনবেন তাদের রেকর্ড বজায় রাখার জন্য ওষুধ বিক্রেতাকে তার আধার কার্ড সরবরাহ করতে হবে।’

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে তৃতীয় করোনা আক্রান্তের মৃত্যু

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু

ভারতে ৬০০০ ছাড়াল কোভিড রোগীর সংখ্যা, নতুন করে মৃত্যু ৬ জনের

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাংলায় ক্রমশই থাবা চওড়া করছে করোনা, ১ দিনেই আক্রান্ত ১০৬

আতঙ্ক বাড়াচ্ছে করোনা, রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু

আতঙ্ক বাড়াচ্ছে করোনা, রাজ্যে একদিনেই সংক্রমিত ৪৪ জন

করোনার থাবা খড়্গপুরের আইআইটিতে, আক্রান্ত গবেষক ছাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00