আতঙ্ক বাড়াচ্ছে করোনা, রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। কলকাতার এক হাসপাতালে ওই করোনা আক্রান্ত ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। সোমবার রাতেই মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর আরও একাধিক শারিরীক সমস্যা ছিল।

গোটা দেশের পাশাপাশি রাজ্যেও ক্রমশ চওড়া হচ্ছে করোনা। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৭২। কেন্দ্রীয় স্বাস্থ্য দপতরের পক্ষ থেকে আক্রান্তের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। রাজ্যের সঙ্গে শহর কলকাতাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

চিকিৎসকরা জানাচ্ছেন, এই মুহূর্তে আতঙ্কিত না হলেও সাবধানে থাকতে হবে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যাঁদের শরীরে কোমর্বিডিটি রয়েছে, তাঁদের আরও সতর্ক হতে হবে। দেশে করোনা আক্রান্ত ৪০২৬। ২৪ ঘ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১২। মৃত্যু হয়েছে ৫জনের। তারমধ্যে ১ জন কলকাতার। পুরসভার পক্ষ থেকে অতীন ঘোষ জানিয়েছেন, সংকটজনক পরিস্থিতিতে এখনো পৌঁছয়নি। হোম আইসোলেশনে রয়েছেন অনেকেই। সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে।

তিন বছর পর আচমকাই বিশ্বের সর্বত্রই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। দেশে ক্রমাগত বাড়ছে সংক্রমণের হার। সব থেকে আক্রান্তের সংখ্যা কেরল, মহারাষ্ট্র, দিল্লি। পশ্চিমবঙ্গেও উদ্বেগ বাড়াচ্ছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে, সমস্ত বেসরকারি আরটিপিসিআর সেন্টারগুলোকে গত ২ সপ্তাহে করোনায় আক্রান্তদের আরএনএ-র নমুনা জমা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। তার থেকে জিনোম সিকোয়েন্সিং করা হবে।

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে তৃতীয় করোনা আক্রান্তের মৃত্যু

ভয় ধরাচ্ছে করোনা, ভারতে মোট অ্যাক্টিভ ৬,৮১৫, মৃত ৩

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু

ভারতে ৬০০০ ছাড়াল কোভিড রোগীর সংখ্যা, নতুন করে মৃত্যু ৬ জনের

চোখ রাঙাচ্ছে করোনা, সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাংলাদেশেও করোনার তাণ্ডব শুরু, মারণ ভাইরাসের ছোবলে প্রথম মৃত্যু

বাংলায় ক্রমশই থাবা চওড়া করছে করোনা, ১ দিনেই আক্রান্ত ১০৬

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]