টানা ১০ দিন বাদে বাংলাদেশে ফের চালু মোবাইল ইন্টারনেট পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার পরে এবার দেশজুড়ে চালু হল ৪জি মোবাইল ইন্টারনেট পরিষেবা । আজ রবিবার (২৮ জুলাই)স্থানীয় সময় তিনটে নাগাদ টানা ১০ দিন বন্ধ থাকার পরে ইন্টারনেট পরিষেবা চালু হল। টানা ১০ দিন বন্ধ থাকায় গ্রাহকদের জন্য বিশেষ বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিআরটিসি। গ্রাহকদের তিন দিন ধরে ৫ জিবি ডেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ অগ্নিগর্ভ হওয়ায় গত ১৭ জুলাই মঙ্গলবার মধ্যরাত থেকে দেশ জুড়ে ৪জি মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল বিআরটিসি। আন্দোলন ঘিরে গুজব রুখতেই ওই পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার। পরের দিন ১৮ জুলাই বুধবার রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে পুরো দেশই ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ডিজিটাল যুগ ছেড়ে অ্যানলগ যুগে ফিরে গিয়েছিলেন গোটা দেশবাসী। ব্যবসা-বাণিজ্য থেকে নিত্যপ্রয়োজনীয় পরিষেবা (প্রিপেইড জল বিল, মোবাইল বিল, বিদ্যু‍ৎ বিল) স্তব্ধ হয়ে পড়েছিল।

আন্দোলন দমাতে গত ১৯ জুলাই শুক্রবার রাত থেকে দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি হয়েছিল। নামানো হয় সেনাবাহিনী। তাতে পরিস্থিতির সামান্য উন্নতিও ঘটে। পাঁচ দিন ইন্টারনেট-বিহীন থাকার পর ২৩ জুলাই রাত আটটা থেকে থেকে ঢাকা ও চট্টগ্রামে কয়েকটি প্রতিষ্ঠানের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়। পরের দিন ২৪ জুলাই সারা দেশেই ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফেরানো হয়। যদিও ইন্টারনেটের গতি অনেকটাই শ্লথ। গত কয়েকদিন ধরেই মোবাইল ইন্টারনেট পরিষেবা ফের চালুর দাবি উঠেছিল। তথ্য ও যোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলক এদিন এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘৪জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালুর সঙ্গে সঙ্গে প্রত্যেক গ্রাহক তিন দিন ধরে ৫জিবি ডেটা বিনামূল্যে পাবেন।’

দিল্লিকে ফের ধাক্কা ইউনূস সরকারের, ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি ৫০ শতাংশ কমানোর নির্দেশ

আকাশ থেকেও বঙ্গবন্ধুর নাম মুছে দিচ্ছে মোল্লা ইউনূসের সরকার

হাসিনাকে উ‍ৎখাত নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস কোটা আন্দোলনের সমন্বয়কের

কোটা আন্দোলনে শহিদদের স্মরণসভা শনিবার, ৫০০ অতিথির জন্য খরচ হচ্ছে ৫ কোটি

শেখ হাসিনাকে উ‍ৎখাত করায় সেনাবাহিনীকে কুর্নিশ আমেরিকার

‘সেনা সমর্থিত সরকার মানব না’, সেনাপ্রধানকে চ্যালেঞ্জ কোটা আন্দোলনের সমন্বয়কের

সামরিক শাসনের পথে কী এগোচ্ছে বাংলাদেশ? সেনাপ্রধানের ত‍ৎপরতা নিয়ে জোর চর্চা

Live: অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশ সুপ্রিম কোর্ট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]