টাটা-মাহিন্দ্রা কিংবা কিয়া নয়, গাড়ি বিক্রিতে সবাইকে টেক্কা দিল এই সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বাজারে চার চাকার গাড়ির বিক্রি ক্রমবর্ধমান । টাটা মোটরস, মাহিন্দ্রা, কিয়া-সহ একাধিক গাড়ি নির্মাতা সংস্থার উ‍ৎপাদিত গাড়ির চাহিদা বেড়ে চলেছে। কিন্তু শুনলে অবাক হবেন, গাড়ি বিক্রির নিরিখে টাটা-মাহিন্দ্রা ও কিয়াকে টেক্কা দিয়ে শীর্ষে রয়েছে মারুতি সুজুকি। গত ৯ বছরে ২৭, ০০, ০০০ ইউনিট গাড়ি বিক্রি করেছে সংস্থাটি।

আশির দশকেই ভারতের গাড়ির বাজারে আত্মপ্রকাশ করেছিল মারুতি সুজুকি (Maruti Suzuki)। আর তার পর থেকেই গাড়িপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ইন্দো-জাপান যৌথ উদ্যোগে গড়ে ওঠা সংস্থাটি। শুনলে অবাক হবেন গোটা দেশ জুড়ে ৩০০ টিরও বেশি শহরে ৪৯৮টি শোরুম রয়েছে। শুধু তাই নয়, মারুতি সুজুকির “নেক্সা” (Nexa) হয়ে উঠেছে ভারতের প্রিমিয়াম রিটেল চ্যানেল। এর পোর্টফোলিওতে বর্তমানে রয়েছে মোট আটটি মডেল, যেগুলি যথাক্রমে : Ignis, Baleno, Ciaz, XL6, Fronx, Jimny, Grand Vitara এবং Invicto .

দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি দাবি করেছে,  তাঁদের গাড়ির বিক্রি ক্রমশই বেড়ে চলেছে। নেক্সা ২০১৫ সালে তাদের প্রথম মডেল ব্যালেনো (Baleno) ও তারপর এস ক্রস (S-cross) লঞ্চ করেছিল, যদিও পরে তারা এস ক্রস নির্মাণ বন্ধ করে দেয়। এরপর সিয়াজ ও ইগ্নিস লঞ্চ হয়েছিল ২০১৭ সালে। এরপর একে একে এক্স-এল 6 , বহুল জনপ্রিয় গ্র্যান্ড ভিটারা লঞ্চ হয়েছিল যথাক্রমে ২০১৯ ও ২০২২ সালে। তারপর মারুতি নেক্সা  ফ্রনক্স, জিমনি এবং ইনভিক্টো লঞ্চ করেছিল ২০২৩ সালে। জানা গেছে, ব্যালেনো, ফ্রনক্স এবং গ্র্যান্ড ভিটারা বিগত কয়েক মাসে সর্বোচ্চ বিক্রি হয়েছে।

ভলভোকে টেক্কা দিতে এসে গেল অশোক লেল্যান্ডের এই দুর্ধর্ষ বাস

১.২৬ লক্ষ টাকায় বাজার কাঁপাতে এল এই দুর্দান্ত স্পোর্টি স্কুটার

অপেক্ষার অবসান, লঞ্চ হল  টেসলার নতুন গাড়ি, দাম ৫৯.৮৯ লক্ষ  

বাজারে হাজির ইয়ামাহার জনপ্রিয় বাইকের হাইব্রিড সংস্করণ, দাম মাত্র ১.৫ লক্ষ

অপেক্ষার অবসান, বুধেই বাজারে লঞ্চ হচ্ছে টিভিএসের এই জনপ্রিয় বাইক

মাত্র ৩.২ সেকেন্ডে গতি পৌঁছবে ১০০ কিমিতে, দুধর্ষ চার চাকার গাড়ি আনল হুন্ডাই

মাত্র ৪৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটার

৫  বা ১০ বছর নয়, আজীবন ব্যাটারি ওয়ারেন্টি দিচ্ছে এই সংস্থা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]