নিজস্ব প্রতিনিধিঃ টানা ১৯ দিন ধরে নিখোঁজ যুবতী । অবশেষে রায়গঞ্জের চোপড়ার একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার হল তাঁর রক্তাক্ত দেহ। জানা গিয়েছে , গত ১২ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন এই তরুণী। অনেক খোঁজাখুঁজির পর মেলে যুবতীর খোঁজ । ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে করণদিঘি থানার পুলিশ।
জানা গিয়েছে, যুবতী করণদিঘির বাসিন্দা রাব্বানি শেখে মেয়ে। ১২ ডিসেম্বর বাজার করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ উঠেছে, সেইসময় এক যুবক তাকে অপহরণ করে । এরপর থেকেই খোঁজ মেলেনি রাব্বানির বছর ২০ মেয়ের। পুলিশের কাছে দায়ের হয় নিখোঁজ ডায়েরি। শুরু হয় তল্লাশি । আর সেইসময় আচমকাই যুবতীর বাড়িতে আসে অপহৃত যুবকের ছবি। সেই ছবি দেখেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। অনেক জিজ্ঞাসাবাদ পর অভিযুক্তের বয়ানের জেরে কালভার্টের নিচ থেকে উদ্ধার হয় যুবতীর রক্তাক্ত দেহ।
ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে মৃতদেহ। কী কারণে অভিযুক্ত তাঁকে খুন করে তা নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছেন। এই ঘটনা নিয়ে নিহত যুবতীর পরিবারের তরফে জানান হয়েছে, ‘অপহরণ করার পরেই ও লুকিয়ে লুকিয়ে ছবি পাঠিয়ে দেয় অভিযুক্তের। সেইজন্যই আমাদের মেয়েকে খুন করা হয়েছে।‘ এই ঘটনায় অভিযুক্তকে ছ’দিনের পুলিশি হেফাজতে পাঠান হয়েছে ।