বছরের দ্বিতীয় দিনেই খেলা দেখাচ্ছে শীত, উইকেন্ডে পারদ পতনের পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- পশ্চিমী ঝঞ্ঝা পিছু হঠতেই নতুন বছরে শুরু হয়েছে শীতের দাপট। সকাল থেকে হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে বঙ্গবাসী। বাইরে বেরলই হু-হু করে বইছে হওয়া। বছরের দ্বিতীয় দিনটি ঠাণ্ডার জন্য উঠে এসেছে শীর্ষে। তবে এই শীত বেশিদিন স্থায়ী হবে না বলেই মত আবহাওয়াবিদদের।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষে আবারও দেখা দেবে পশ্চিমী ঝঞ্ঝা। ইতিমধ্যেই তা ঢুকে পড়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে ফের বৃষ্টি-বাদলের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সপ্তাহে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে হালকা তুষারপাত হতে পারে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে। সেই সঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। বিক্ষিপ্তভাবে দৃশ্যমানতা কমবে ২০০ মিটারের নীচে। দার্জিলিং-সহ চার জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নিচে নেমে আসতে পারে। অন্যদিকে দক্ষিনবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলেছে, আজ কলকাতার তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর শহরতলির দমদমে তাপমাত্রা ১২.৪ ডিগ্রি তাপমাত্রা। শ্রীনিকেতনের তাপমাত্রা নেমেছে ৮.৫ ডিগ্রিতে আর ৯.১ ডিগ্রিতে নেমেছে আসানসোলের পারদ। বাঁকুড়া ৯.৯ ডিগ্রি, মেদিনীপুর ১১.৩ ডিগ্রি। অপরদিকে, কালিম্পংয়ের থেকে শ্রীনিকেতনে বেশি তাপমাত্রা। সেখানকার তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস। তাই আজকের দিনটিকে নতুন বছরের শীতলতম দিন হিসেবেই উল্লেখ করেছেন আবহাওয়াবিদরা।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]