চওড়া হল হাসি, বর্ধিত DA-সহ বেতন ঢুকল সরকারি কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের ডিএ নিয়ে জল্পনা ছিলই। জানা গিয়েছে, সমস্ত রাজ্য সরকারের আয়তাভুক্ত অনেক কর্মীদের মঙ্গলবার সকালে DA-সহ বেতন ঢুকেছে। বেসিক বেতনের ৪ শতাংশ ডিএ-সহ এপ্রিল মাসে তাঁদের বেতন আসে। এই ডিএ বাড়ার ঘোষণা আগেই করা হয়েছিল। এই বিষয় বাজেটের সময়ই বলা হয়। ফলে এই বর্ধিত DA নিয়ে ভীষণ খুশি সরকারি কর্মচারীরা বড় অংশ। তবে রাজ্যের কিছু মানুষ বলছেন, ‘কেন্দ্রের DA-র হার ৫৫ শতাংশ। এদিকে রাজ্যে ৪ শতাংশ হার বাড়িয়ে হয়েছে ১৮ শতাংশ। এখনও পর্যন্ত কেন্দ্রের তফাৎ রাজ্যের সঙ্গে ৩৭ শতাংশ। এটি কোনও ভাবেই কাম্য নয়।’

জানা গিয়েছে, মাসের বেসিকের বেতনের উপর দেওয়া হচ্ছে এই ডিএ। যদি একজন গ্রুপ ডি কর্মচারী মাসে বেসিক হিসেবে ১৭ হাজার টাকা পায়। সেই অনুপাতে তাঁর ওই বেতনের ৪ শতাংশ হারে ৬৮০ টাকা আরও যুক্ত করে দেওয়া হবে।

জানা গিয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের এখনও কোনও বেতন ঢোকেনি। মূলত, স্কুলের শিক্ষকদের বেতন মাসের শেষের দিকে অথবা মাসের ১ বা ২ তারিখের মধ্যে চলে আসে। তাই অনেকেই আশাবাদী, আগামী কাল বেতন দেওয়া হবে।

বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন চলতি বছর। তার আগেই ৪ শতাংশ বাড়ানো ডিএ পেয়ে গিয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। বহু মানুষ মনে করছেন, ২০২৬ –এর ভোটের আগে আরও একবার ডিএ বাড়তে পারে রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, ‘পে কমিশনের টাকা-সহ বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা। ফলে টাকার পরিমাণ অনেকটাই বাড়বে।’ তবে কেন্দ্রের ডিএ বেশি নিয়ে  রাজ্য সরকারের কর্মীদের কিছু অংশ এখনও অসন্তুষ্ট।

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের

সোমে সুপ্রিম কোর্টে‌ ডিএ মামলার শুনানি, কী‌ নির্দেশ দেবে শীর্ষ আদালত

ডিএ মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, সময় চাইল ৬ মাস

শেষ হতে চলেছে সময়সীমা, ডিএ বিজ্ঞপ্তি জারি নিয়ে জল্পনা

বাকি ৫ দিন! ডিএ নিয়ে নবান্নের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সরকারিকর্মীরা

২৫ শতাংশ ডিএ প্রদানের আগেই ফের একবার শীর্ষ আদালতের দ্বারস্থ নবান্ন, কোন দিকে ঘুরছে মামলার মোড়   

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]