Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতের মুকুটে নয়া পালক, ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ হল গীতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের সাংস্কৃতিক ও দার্শনিক ঐতিহ্যের ঐতিহাসিক স্বীকৃতিস্বরূপ, শ্রীমদ্ভগবত গীতা এবং ভরত মুনি রচিত নাট্যশাস্ত্রকে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ করা হল। ভারতের সংস্কৃতি মন্ত্রক ১৮ এপ্রিল X হ্যান্ডেল মারফত এই সংবাদ ঘোষণা করে। এই ঘোষণাকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে প্রশংসা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তকে “বিশ্বজুড়ে প্রতিটি ভারতীয়ের জন্য এক গর্বের মুহূর্ত” বলে অভিহিত করেছেন।

“বিশ্বজুড়ে প্রতিটি ভারতীয়ের জন্য এ এক গর্বের মুহূর্ত! ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গীতা এবং নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তি আমাদের কালজয়ী জ্ঞান এবং সমৃদ্ধ সংস্কৃতির একটি বিশ্বব্যাপী স্বীকৃতি। ভগবদ গীতা এবং নাট্যশাস্ত্র শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্যতা ও চেতনাকে লালন করে আসছে। তাদের অন্তর্দৃষ্টি বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে,” -প্রধানমন্ত্রী X হ্যান্ডেলে এমনটাই পোস্ট করেছেন।

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের একটি পোস্ট রিটুইট করেছেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী যিনি প্রথম লিপিবদ্ধকরনের খবরটি শেয়ার করেছিলেন। শেখাওয়াত ইউনেস্কোর এই পদক্ষেপকে “ভারতের সভ্যতাগত ঐতিহ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত” হিসাবে বর্ণনা করেছেন।

শেখাওয়াত লেখেন, “শ্রীমদ্ভগবদ গীতা এবং ভরত মুনির নাট্যশাস্ত্র এখন ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ। এই বিশ্বব্যাপী সম্মান ভারতের চিরন্তন জ্ঞান এবং শৈল্পিক প্রতিভাকে উদযাপন করে।এই কালজয়ী রচনাগুলি সাহিত্যিক সম্পদের থেকেও অনেক বেশি কিছু। এগুলি দার্শনিক এবং নান্দনিক ভিত্তি যা ভারতের বিশ্বদৃষ্টি এবং আমাদের চিন্তাভাবনা, অনুভূতি, জীবনযাপন এবং প্রকাশের পদ্ধতিকে রূপ দিয়েছে।”

গীতা এবং নাট্যশাস্ত্র অন্তর্ভুক্তির আগে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ভারতের ১৪টি এন্ট্রি রয়েছে। ইউনেস্কোর এই বিভাগটির লক্ষ্য হল বিশ্বব্যাপী তাৎপর্যপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য সংরক্ষণ করা।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00