Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শহরে ঢুকে পড়ল দলছুট দুই হাতি! জারি ১৪৪ ধারা

জলপাইগুড়ির জঙ্গল এলাকা ছেড়ে আচমকাই শহরে ঢুকে পড়েছে দুটি হাতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়ির জঙ্গল এলাকা ছেড়ে আচমকাই শহরে ঢুকে পড়েছে দুটি হাতি। দলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আচমকাই হাতি দুটি লোকালয়ে ঢুকে পড়ায় চিন্তায় প্রশাসন। দলছুট হাতি দুটিকে বনের দিকে নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করছেন বনকর্মীরা। এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কারণ মূল শহরে হাতি ঢুকে পড়ায় প্রচুর মানুষ ভিড় করবেন। সেই ঘটনা এড়াতেই আগেভাগে ১৪৪ ধারা জারি করে দিয়ে হাতি দুটিকে বনে দলের সঙ্গে ফেরত পাঠানোর কাজ করছেন বনকর্মীরা।

জানা গিয়েছে, আচমকাই রবিবার ভোরে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে করলা নদী ধরে দু’টি হাতি চলে আসে জলপাইগুড়ি শহরের মধ্যে। তারা আপাতত আশ্রয় নিয়েছে জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের বয়েজ হোস্টেলের পিছন দিকের একটি ঝোপে। খবর পেয়েই ওই এলাকায় হাজির হয়েছে বনকর্মীরা, ভোরবেলা থেকে হাতি দু’টিকে তাড়িয়ে আবার বনে ফেরানোর চেষ্টা করছেন। কারণ ছুটির দিনে মানুষ ভিড় করবে বেলা হলেই। তাই ১৪৪ ধারা জারি করে হাতি দুটিকে তাড়ানো হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে।

কিছুক্ষণ আগেই জানা গিয়েছে, হাতি দুটি আবার কলেজ টপকে জলপাইগুড়ির করোনা হাসপাতালের দিকে ঢুকে পড়েছে। বৈকুন্ঠপুর জঙ্গলের দিকেই পাঠানো হবে হাতি দুটিকে। তৈরি রয়েছে এলিফ্যান্ট স্কোয়াড ও ঘুম পাড়ানোর ওষুধ। কিন্তু সেগুলি ব্যবহারের আগে নিজের থেকেই যাতে দলছুট হাতি দুটি বনে ফিরে যায় সেই চেষ্টাই করছেন বনকর্মীরা।

সাত সকালে চিৎকার, গণেশ চতুর্থীর পরদিনই শালবনির জঙ্গলে উদ্ধার মৃত হস্তি শাবক

সুখ, সম্পদ ও সমৃদ্ধি চান? অব্যর্থ ফল পেতে বাড়িতে রাখুন এই ৩ ছবি

১৮ মিনিট ট্রেন আটকে রেল লাইনে দাঁড়িয়ে গজরাজ, চালকের তৎপরতায় রক্ষা

মর্মান্তিক! ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় দু’টি শাবক সহ ৩ হাতির মৃত্যু

ফালাকাটায় হাতির হানায় সদ্যোজাত-সহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

হাতির হামলা রুখতে ক্যুইক রেসপন্স টিম গঠন বনদফতরের

গজলডোবায় বুনো হাতির হামলায় মৃত স্কুল পড়ুয়া, বিক্ষোভ গ্রামবাসীদের

ডাল ভর্তি প্রেসার কুকার নিয়ে জঙ্গলে দৌড় হাতির, হরিমটর খেয়ে দিন কাটালেন বনকর্মীরা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00