Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজধানীতে বঞ্চনার প্রতিবাদে তৃণমূল, কটাক্ষ রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য-রাজ্যপাল সংঘাত যেন অব্যহতই রয়েছে। ফের নাম না করে তৃণমূলকে কটাক্ষ রাজ্যপালের। কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের দু’দিনের দিল্লি অভিযান। ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে দিল্লিতে প্রতিবাদের সুর চড়িয়েছে তৃণমূল।  এবার এই দিল্লি অভিযানকে কটাক্ষ করে বসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বললেন,“সবকো সম্মতি দে ভগবান।” সোমবারেই শুরু হয়েছে তৃণমূলের দিল্লির কর্মসূচি। এই আবহে রাজ্যপালের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মন্তব্য ওয়াকিবহাল মহলের।

গান্ধিজয়ন্তী উপলক্ষে সোমবার বারাকপুর গান্ধিঘাটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই অংশ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গান্ধিজিকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। ‘বাপুজি’র প্রিয় রামধনু সংগীত পরিবেশন করা হয়। তারপরেই সংবাদমাধ্যমের সামনে রাজ্যপাল তৃণমূলের দিল্লিযাত্রা প্রসঙ্গে বলেন, “সবকো সম্মতি দে ভগবান।”  

সম্প্রতি একাধিক বিষয় নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত জারি রয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংঘাত চরমে পৌঁছয়। এই আবহে ফিরহাদ হাকিম একইসঙ্গে মন্ত্রী এবং মেয়র পদে কীভাবে সেই নিয়ে প্রশ্ন তুলে নবান্নে চিঠি দেয় রাজভবন। এর মধ্যেই রাজ্যপালের এই মন্তব্য সংঘাতের মাত্রা বাড়াবে বলেই জল্পনা রাজনৈতিক মহলের।  

দিল্লিতে ডেরেকদের হেনস্থা নিয়ে নালিশ জানাতে রাজভবনে অভিষেক

রাজভবনের বিচারে সেরা ৪ পুজোর তালিকায় দুর্গারত্ন পেলেন কারা?

রাজভবনের হলফনামা জমা নিলেন না প্রধান বিচারপতি

অভিষেকের কথা শুনতে মাত্র ২০ মিনিট ব্যয় করলেন রাজ্যপাল

শর্ত চাপিয়ে তৃণমূলের সঙ্গে সাক্ষাত রাজ্যপালের

সোমবার বিকেলেই অভিষেকের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল

অবস্থানে অনড় অভিষেক, জোরদার আন্দোলনের পথেই তৃণমূল

‘জমিদারি সংস্কৃতি’, রাজভবনকে তীব্র কটাক্ষ ডেরেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00