Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘জমিদারি সংস্কৃতি’, রাজভবনকে তীব্র কটাক্ষ ডেরেকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের রাজভবন অভিযান বৃহস্পতিবার। তবে কলকাতায় নেই রাজ্যপাল। দেখা করতে হলে তৃণমূলকে উত্তরবঙ্গে যাওয়ার প্রস্তাব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মন্তব্যকে ‘অবাস্তব’ ও ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন।  

১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্পে প্রাপ্য বকেয়া আদায়ের দাবিতে দিল্লি অভিযান করে তৃণমূল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি দেখা করেননি। ফলে কৃষিভবনে প্রতিবাদ অবস্থানে বসে তৃণমূলের প্রতিনিধি দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত দিল্লি পুলিশ আটক করে অভিষেক সহ শীর্ষ নেতৃত্বকে। এরপরেই রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক। কেন্দ্রের প্রতিনিধি হিসেবে রাজ্যপালের সঙ্গে দেখা করে বঞ্চনার কথা তুলে ধরতে চাইছে তৃণমূল। ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে লাগাতার ধর্না। তবে রাজ্যপাল উত্তরবঙ্গে। সেখানে গিয়েই তৃণমূলের প্রতিনিধি দলকে দেখা করার প্রস্তাব দিয়েছেন। উত্তরবঙ্গের সার্কিট হাউস বা ত্রাণ শিবিরে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা জানানো হয়েছে রাজভবনের তরফে।  

রাজভবনের তরফে এমন প্রস্তাবকে ‘জমিদারি সংস্কৃতি’ বলে কটাক্ষ করেছেন ডেরেক ও’ব্রায়েন।  চিঠিতে ডেরেক লিখেছেন, “তৃণমূলের প্রতিনিধি দলকে উত্তরবঙ্গে যাওয়ার প্রস্তাব অবাস্তব এবং দুর্ভাগ্য়জনক। এই ধরনের জমিদারি সংস্কৃতি আমরা মানি না। এর বিরুদ্ধেই আমরা লড়াই করছি।” তবে রাজ্যপালের  কলকাতায় ফেরা পর্যন্ত অপেক্ষা করবে তৃণমূলের প্রতিনিধি দল। 

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00