Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোমবার বিকেলেই অভিষেকের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় ফিরেই তৃণমূলের আবেদনে সাড়া দিলেন রাজ্যপাল। সোমবার বিকেল ৪টেয় রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত শনিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আবেদন চেয়ে ইমেল করে তৃণমূল। পাল্টা ইমেল মারফত দেখা করার সময় দিলেন রাজ্যপাল। ফলে রাজভবনের সামনে তৃণমূলের ধর্না তুলে নেওয়া হবে বলেই ধারণা।

কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের বকেয়া প্রাপ্তির দাবিতে তৃণমূল দিল্লি অভিযান করে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লির কৃষিভবন পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। তবে মন্ত্রী সাক্ষাত না করেই বেরিয়ে যাওয়ায় কৃষিভবনেই  ধরনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত দিল্লি পুলিশ তাঁদের আটক করে। সেখান থেকেই রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক। দাবি একটাই, বঞ্চিতদের কথা রাজ্যপালকেই শুনতে হবে। তা তুলে ধরতে হবে দিল্লির দরবারে।

রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে থাকায় সাক্ষাৎ হয়নি। তাই ৫ অক্টোবর থেকে রাজভবনের উত্তর গেটের সামনেই ধর্নায় বসেন অভিষেক। রবিবার রাতে দমদম বিমানবন্দরে নেমে অবশ্য তৃণমূলকে খোলাখুলি রাজভবনে আমন্ত্রণ জানান সি ভি আনন্দ বোস। বলেন, ”ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত আমি আছি। রাজভবনে দরজা খোলা সকলের জন্য। যে কেউ দেখা করতে আসতে পারেন।”  এর পর রাজ্যপাল রাজভবনের উত্তর গেটে অবস্থানকারী তৃণমূল কর্মী, সমর্থকদের এড়িয়ে দক্ষিণ গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন। জল্পনা উঠেছিল তিনি দেখা করবেন কিনা। অবশেষে তৃণমূলের সঙ্গে দেখা করতে চলেছেন রাজ্যপাল।

 

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে মিছিল শুরু মমতার

বিজেপি রাজ্যে বাঙালি নির্যাতনের বিরুদ্ধে বুধ বিকেলে পথে মমতা, যান নিয়ন্ত্রণে বিকল্প রুট কলকাতা পুলিশের

ন‌ওশাদ সিদ্দিকীকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

‘আমার নাম বলতে আপ্ত সহায়ককে চাপ দিচ্ছে ইডি’, অভিযোগ সুজিত বসুর

মুখ্যমন্ত্রীকে বিজয়ার মিষ্টি পাঠালেন রাজ্যপাল

রাজভবনের বিচারে সেরা ৪ পুজোর তালিকায় দুর্গারত্ন পেলেন কারা?

অষ্টমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেকের

অষ্টমীর সকালে কুণালের পুজোয় পুষ্পাঞ্জলি রাজ্যপালের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00