সাত পাকে বাঁধা পড়লেন মহুয়া মৈত্র, জীবনসঙ্গীর পরিচয় জানলে চমকে উঠবেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সংসার পাতলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। কয়েক বছরের সম্পর্ক পরিণতি পেল বিবাহে। জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

বিগত কয়েক বছর ধরে সম্পর্ক ছিল দুজনের। ঘনিষ্ট মহলের সকলেই জানতেন বিয়ে করবেন। কিন্তু কবে করবেন সেটাই জল্পনা ছিল। অবশেষে বিদেশের মাটিতে চার হাত এক হল। পুরীর প্রাক্তন সাংসদের ঘরনী হলেন বাংলার সাংসদ।

জানা গিয়েছে, দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। গত মাসে বার্লিনের প্রাসাদেই বসেছিল ৬৫ বছরের পিনাকী এবং ৫১ বছরের মহুয়ার বিয়ের আসর। দেশে সেলিব্রিটিরা ডেস্টিনেশন ওয়েডিং করেই থাকেন। কিন্তু কোনও রাজনীতিককে এইভাবে ডেস্টিনেশন ওয়েডিং করার ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেনি। কী কারণে বিদেশে বিয়ে করলেন তাঁরা। ঘনিষ্ট মহল সূত্রে খবর, ভিড় কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছে পিনাকী-মহুয়া।

এর আগে মহুয়া মৈত্রের সঙ্গে নাম জড়িয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের। যদিও পরে সেই সম্পর্কে পরে ছেদ পড়েছিল। জয়ের সঙ্গে দূরত্ব তৈরির পরেই পিনাকী মিশ্রের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয়। সেই সম্পর্ক বন্ধুত্ব থেকে বিশেষ মানুষের পর্যায়ে পৌঁছেছে। দু’জনে ইউরোপ ভ্রমণেও গিয়েছিলেন গত বছর। এবার জার্মানিতে গিয়ে একেবারে চুপিসারে বিয়ে সারলেন মহুয়া মৈত্র।

পুরী থেকে ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন পিনাকী মিশ্র। পরে কংগ্রেস ছেড়ে বিজেডি-তে যোগ দেন তিনি। ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে পুরী থেকে জিতেছিলেন পেশায় আইনজীবী পিনাকী। যদিও গত লোকসভা ভোটে তাঁকে টিকিট দেননি ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

কাঁওয়ার যাত্রায় ‘নাম’ নির্দেশিকায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

মহুয়ার ট্যুইটের জের, শান্তনুর ‘Permit’ নিয়ে বিএসএফের রিপোর্ট তলব শাহি মন্ত্রকের

শান্তনুকে বিঁধে মহুয়ার ট্যুইট, নেপথ্যে গোমাংস বিনিময়ের ছাড়পত্র

মাথা উঁচু করে সংসদে ফিরছেন মহুয়া, ‘আমাকে দমানো যাবে না’, দিলেন বার্তা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]