Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সপ্তাহের প্রথম দিনেই ব্যাহত ট্রেন চলাচল, আটকে বন্দে ভারত- সহ একাধিক ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কর্মব্যস্ত দিনের শুরুতেই ব্যাহত ট্রেন চলাচল। সোমবার বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাট শাখায় ব্যাহত হয়েছে পরিষেবা। জানা গিয়েছে, এদিন সকাল ৮টা ২০ মিনিট নাগাদ বর্ধমান সিউডি রোডের উপর তালিত রেলগেটে একটি ডিম বোঝাই গাড়ি উল্টে যায়। আর তাতেই বর্ধমান জংশন স্টেশনে আটকে পড়ে বন্দে ভারত- সহ একাধিক প্রথম সারির ট্রেন।

জানা গিয়েছে, এদিনের ঘটনার জেরে  হাওড়া এবং শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেসও দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে ৷ প্রায় এক ঘণ্টা ধরে চলে  ভোগান্তি ৷ শেষ পর্যন্ত সকাল  ৯.১৫ নাগাদ উল্টে যাওয়া গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরেই ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তবে সপ্তাহের প্রথম দিন এমন ঘটনার জেরে দুর্ভোগের মুখে পড়ে নিত্যযাত্রীরা ।

এদিনের ঘটনা প্রসঙ্গে বর্ধমানের স্টেশন মাস্টার স্বপন ভট্টাচার্য বলেন, ‘রেল গেটে গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে এই সমস্যা হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।’ বলা  বাহুল্য, রবিবার হকার বিক্ষোভের জেরে বিরাটি স্টেশনে ব্যাহত হয় ট্রেন চলাচল।  তাতেই শিয়ালদহ- বারাসাত শাখায় ট্রেন চলাচল ব্যাহত।  এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের ব্যাহত হল  ট্রেন চলাচল। আর তাতেই অসুবিধার মুখে পড়ছে ট্রেন যাত্রীরা ।

আজ কাশ্মীরে বন্দে ভারত উদ্বোধন, জেনে নিন টিকিট বুকিং, ট্রেন রুট, টাইম সহ সব কিছু

রবিবাসরীয় সকালে নলহাটিতে রেল অবরোধ, থমকে গেল বন্দে ভারত সহ একাধিক ট্রেন!

বন্দে ভারতের খাবারে মিলল পোকা, নালিশ শুনে কর্মচারী বললেন ‘এ তো জিরা’, তার পর….’

খাবারের মধ্যে আরশোলা, বিতর্কে জড়াল বন্দে ভারত এক্সপ্রেস

বন্দে ভারতের মেনুতে বিরাট বদল! লাঞ্চ-ডিনারে মিলবে সর্ষে-ইলিশ, কাতলা-কালিয়া

ফের বন্দে ভারত এক্সপ্রেসে মিলল আরশোলা

সাঁতরাগাছি-শালিমারকে সাজাতে নির্মলার বাজেটে বরাদ্দ ১৩০০ কোটি টাকা

বর্ধমানে জলের ট্যাঙ্ক বিপর্যয়ের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00