Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বন্দে ভারত এক্সপ্রেসে মিলল আরশোলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে মিলল আরশোলা! তা নিয়ে ফের আরও একবার খাবারের গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে রানি কমলাপতি থেকে জব্বলপুর জংশনগামী এই ঘটনাটি ঘটেছে। ডাঃ শুভেন্দু কেশরী নামে এক যাত্রী এক্স হ্যান্ডেলে ভারত এক্সপ্রেসে আমিষ থালির ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে খাবারে মধ্যে  মৃত অবস্থায়  রয়েছে আরশোলা।

ডাঃ কেশরী খাবারের অস্বাস্থ্যকর অবস্থা সম্পর্কে জব্বলপুর স্টেশনে দায়ের করেছে অভিযোগ। ছবিগুলির ক্যাপশনে ওই যাত্রী লিখেছেন,’ আমি ১/০২/২০২৪ ট্রেন নং ২০১৭৩ আরকেএমপি থেকে জেবিপি (বন্দে ভারত এক্সপ্রেস) যাচ্ছিলাম। আমি তাদের দেওয়া খাবারের প্যাকেট খুলতেই মৃত আরশোলা দেখে আতঙ্কিত হয়ে পড়ি।‘

তবে এই ঘটনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় আইআরসিটিসি। কর্মকর্তারা এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। পাশাপাশি খাবার সরবরাহকারীকে মোটা অঙ্কের জরিমানা করেছে আইআরসিটিসি। উল্লেখ্য, এক্স হ্যান্ডেলে ওই যাত্রীর পোস্ট করা ছবিতে কেউ কমেন্টে লিখেছেন, ‘গুণমান প্রকাশ করার জন্য ধন্যবাদ। এখন থেকে রেলওয়েতে আর অর্ডার করব না।‘

প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণ করার সময় কোনও যাত্রীর এমন বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার ঘটনা এই প্রথম নয়। গত জুলাই মাসে বন্দে ভারত এক্সপ্রেসে ভোপাল থেকে গোয়ালিয়র যাওয়ার পথে আইআরসিটিসি-র খাবারে আরশোলা দেখতে পেয়ে হতবাক হয়ে গিয়েছিলেন আরও এক যাত্রী। রেলওয়ের খাবারের নিয়ে অভিযোগ দায়ের করেন। তারপরেও ফের বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে দেখা গেল মরা আরশোলা ।

আজ কাশ্মীরে বন্দে ভারত উদ্বোধন, জেনে নিন টিকিট বুকিং, ট্রেন রুট, টাইম সহ সব কিছু

সপ্তাহের প্রথম দিনেই ব্যাহত ট্রেন চলাচল, আটকে বন্দে ভারত- সহ একাধিক ট্রেন

রবিবাসরীয় সকালে নলহাটিতে রেল অবরোধ, থমকে গেল বন্দে ভারত সহ একাধিক ট্রেন!

বন্দে ভারতের খাবারে মিলল পোকা, নালিশ শুনে কর্মচারী বললেন ‘এ তো জিরা’, তার পর….’

খাবারের মধ্যে আরশোলা, বিতর্কে জড়াল বন্দে ভারত এক্সপ্রেস

বন্দে ভারতের মেনুতে বিরাট বদল! লাঞ্চ-ডিনারে মিলবে সর্ষে-ইলিশ, কাতলা-কালিয়া

সাঁতরাগাছি-শালিমারকে সাজাতে নির্মলার বাজেটে বরাদ্দ ১৩০০ কোটি টাকা

বন্দে ভারতের হাত ধরে পর্যটনে জোয়ারের আশায় পুরুলিয়া

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00