প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ব্যাহত ডাউন হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের প্যান্টোগ্রাফ ভেঙে  ঘটল বিপত্তি। শুক্রবার  শেওড়াফুলি ঢোকার আগে আচমকাই ভেঙে পড়ল প্যান্টোগ্রাফ। আর তাতেই ব্যাহত হল  হাওড়া-ব্যান্ডেল শাখায় ডাউন লাইনে পরিষেবা। ঘটনার জেরে ভরদুপুরে গরমের মধ্যে ব্যাপক সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা। 

 এই ঘটনা প্রসঙ্গে রেলের তরফে জানান হয়েছে , বিকেল ৪টে নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল বৈদ্যবাটি ছেড়ে শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগেই ঘটল বিপত্তি। আচমকাই প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তার ছিঁড়ে যায়। এরপরেই ব্যাহত হয় ট্রেন চলাচল। খবর পাওয়ার পর তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান রেলকর্মীরা। জোর কদমে চলছে উদ্ধারকাজ। তবে কখন থেকে ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে তা এখন রেলের তরফে জানান হয়নি।

উল্লেখ্য, প্যান্টোগ্রাফ থেকে  আগুনের ফুলকি বেরনোর ফলে দিন পাঁচেক আগে ব্যাহত হয়  ট্রেন চলাচল। প্রায় ৩৫ মিনিট বন্ধ ছিল পরিষেবা। এছাড়াও চলতি বছর এপ্রিল মাসে পান্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় ব্যাহত হয় বর্ধমান – হাওড়া ডাউন লাইনের ট্রেন চলাচল।   খবর পেয়েই তৎপর হয় রেল কর্তৃপক্ষ। দেড় ঘণ্টারও বেশি সময় পর  স্বাভাবিক হয়েছিল পরিষেবা । তবে বারবার কী করে ভেঙে  পড়ছে প্যান্টোগ্রাফ , তা নিয়ে উঠছে প্রশ্ন।

অবরোধে বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখা, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ, একের পর এক দাঁড়িয়ে ট্রেন, বিপাকে যাত্রীরা

তার ছিঁড়ে বিপত্তি, ব্যাহত শিয়ালদহ- বনগাঁ শাখায় ট্রেন চলাচল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]