তার ছিঁড়ে বিপত্তি, ব্যাহত শিয়ালদহ- বনগাঁ শাখায় ট্রেন চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ট্রেনে বিপত্তি। রবিবার হাবড়া ও সংহতির মাঝে ওভারহেডের তার আচমকাই ছিঁড়ে যায়। এরফলে শিয়ালদহ-  বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। জোর কদমে চলছে মেরামতের কাজ। এদিনের ঘটনার জেরে ফের ভোগান্তির শিকার হল  যাত্রীরা।

রবিবার হাবড়ায় ভাঙা রেলগেট হাইটেনশন তারের উপর পড়ে তার ছিড়ে গিয়ে পড়ল বনগাঁ লোকালের উপরে।  এরফলে ভয় পেয়ে যাত্রীরা লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। ৩০ নম্বর রেলগেটে কাছে এদিন এই ভয়াবহ ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই এই  তার ছেঁড়ার পর ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলের বিশেষ দল। দ্রুত তার মেরামতির চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।

তবে স্বস্তির বিষয় আজ রবিবার। তাই অন্যদিনের থেকে আজকে যাত্রী সংখ্যা বেশ কম। তবে দীর্ঘ সময় ধরে ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীরা ট্রেন থেকে থেকে নামে লাইন ধরে হাঁটতে শুরু করেন। রেলের তরফে জানান হয়েছে, দ্রুত মেরামতের কাজ শেষ করা হবে। অন্যদিকে এদিনের তার  ছেঁড়ার ঘটনা নিয়ে সরব হয়েছেন হাবড়ার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা। তিনি স্পষ্ট দাবি করেছেন, রেলের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি। কিন্তু ট্রেনের মধ্যে বারবার গোলযোগের জেরে প্রশ্নের মুখে পড়েছে রেল।

অবরোধে বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখা, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ, একের পর এক দাঁড়িয়ে ট্রেন, বিপাকে যাত্রীরা

প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ব্যাহত ডাউন হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন পরিষেবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]