নিজস্ব প্রতিনিধিঃ কুম্ভমেলা গিয়ে ট্যুর অপারেটরের হাতে মার খেতে হল পুণ্যার্থীদের । অভিযোগ উঠেছে কুম্ভমেলায় নিয়ে গিয়ে অবব্যস্থার প্রতিবাদ করতেই ট্যুর অপারেটরা মেরে মাথা ফাটিয়ে দেয় । ইতিমধ্যেই এই মর্মে নরেন্দ্রপুর থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ । শুরু হয়েছে তদন্ত ।
কুম্ভমেলায় যাওয়ার জন্য রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রানিয়া এলাকা থেকে বাস ছাড়ে। প্রায় ৪০ জন পুণ্যার্থীদের নিয়ে যাত্রা শুরু করে তিনজন ট্যুর অপারেটরা। পুণ্যার্থীদের তরফে জানান হয়েছে কুম্ভ মেলাতে যাওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে ৬ হাজার টাকা করে নিয়েছিলেন রঞ্জিত সিং, নন্দু সিং এবং রবি সাউ। সেই সময় বলা হয়েছিল এই টাকার বিনিময়ে প্রত্যেক পুণ্যার্থীদের তিন বেলা খাবার দেওয়া হবে। তবে সেই প্রতিশ্রুতি রাখেননি ট্যুর অপারেটরা।
নন্দকুমার নামে এক পুণ্যার্থী জানিয়েছেন, তাদের খাবার দেওয়া হয়নি । আর এই নিয়ে প্রতিবাদ করতে গেলে তাঁকে মারধর করা হয়। এই অভিযোগ তুলে ৩ ট্যুর অপারেটরের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ এই ঘটনা প্রসঙ্গে বাসে থাকা পুণ্যার্থীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এখন কাউকে গ্রেফতার করা হয়নি । এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।