Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কয়লা মাফিয়ার শাহি সাক্ষাৎ ঘিরে সরব তৃণমূল, অস্বস্তিতে পদ্মশিবির

কয়লা মাফিয়া কেন বিজেপিতে আর সেই মাফিয়া কেন শাহের কাছে? প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল। সেই প্রশ্নের ঠ্যালায় অস্বস্তিতে বঙ্গ বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাম্য কথায়, ‘বাঁশ কেন ঝাড়ে, এসো মোর পিছে’। এখন এই কথাটা কার্যত ১০০ শতাংশ সত্যি হয়ে দাঁড়িয়েছে বাংলার মাটিতে বিজেপির ক্ষেত্রে। গতকাল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে বাংলার(Bengal) মাটিতে ভোট প্রচারে এসেছিলেন বিজেপির(BJP) দ্বিতীয় শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তিনি গতকাল রাতেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাছে থাকা অন্ডাল বিমানবন্দর(Andal Airport) থেকে বিশেষ বিমানে দিল্লি ফিরে যান। কিন্তু বিতর্ক দানা বেঁধেছে সেই অন্ডাল বিমানবন্দরে এক কয়ালা মাফিয়ার(Coal Mafia) উপস্থিতিকে ঘিরে। সেই উপস্থিতি আবার স্বীকার করেও নিয়েছে বিজেপি। একই সঙ্গে রাজ্যের শাসক দলের কাছে চলে এসেছে সেই কয়লা মাফিয়ার সঙ্গে শাহের শাহি সাক্ষাতের ছবি। সেই সব দিয়েই শনি সকালেই প্রশ্ন তুলে দিল তৃণমূল(TMC)। যদিও বিজেপির দাবি, যাকে ঘিরে এই বিতর্ক তিনি আদতে কয়লা মাফিয়াই নন। তিনি নাকি বিজেপির নেতা। বোঝ ঠ্যালা! ‘বাঁশ কেন ঝাড়ে, এসো মোর পিছে’।

গতকাল শাহ দক্ষিণবঙ্গের ৩ জায়গায় সভা করেন। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে, বীরভূম জেলার রামপুরহাটে এবং পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে। সেই রানিগঞ্জের সভা সেরেই তিনি অন্ডাল বিমানবন্দরে চলে আসেন ও সেখান থেকেই বিশেষ বিমানে তিনি দিল্লি ফিরে যান। অভিযোগ উঠেছে অন্ডাল বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে যে সব পদ্মনেতারা হাজির ছিলেন তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের প্রসিদ্ধ কয়লা মাফিয়া তথা রানিগঞ্জ বিধানসভার বক্তানগরের বাসিন্দা জয়দেব খাঁ(Joydev Khan)। বিজেপির লেটারহেডে অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষকে লিখে জানানো হয়েছিল শাহকে বিদায় জানাতে কোন কোন দলীয় নেতা অন্ডাল বিমানবন্দরে যাবেন। সেই তালিকায় ৫ নম্বরেই নাম রয়েছে জয়দেবের। ওই তালিকা এবং অন্ডাল বিমানবন্দরের রানওয়েসে শাহের সঙ্গে জয়দেবের সাক্ষাতের ছবি এখন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে তৃণমূল। সেই সঙ্গে তাঁদের প্রশ্ন, শাহের সঙ্গে কিসের প্রয়োজন একজন কয়লা মাফিয়ার? বিজেপির সঙ্গেই বা কিসের যোগ তাঁর? যদিও বিজেপির দাবি, জয়দেব বিজেপিতে যোগ দেওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে কয়লা পাচারের মিথ্যা মামলা চাপানো হয়েছে। আদতে তিনি কয়লা মাফিয়া নন।

এদিন সকালে তৃণমূল রাজ্য কমিটির সদস্য তথা আসানসোল পুরনিগমের কাউন্সিলর অশোক রুদ্র সাংবাদিক বৈঠকে দাবি করেন, ‘তৃণমূলের বিরুদ্ধে বার বার কয়লা-বালি-লোহা মাফিয়াদের সঙ্গে কারবার করার অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED বা CBI আজো সেই অভিযোগ প্রমাণ করতে পারেনি। অন্য দিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অন্ডাল এয়ারপোর্টে বিদায় জানানোর জন্য বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা কমিটির যে লিস্ট তৈরি করা হয়েছে, তাতে নাম রয়েছে জয়দেব খাঁর। কয়লা মাফিয়া হিসাবে জয়দেবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। CBI-র কাছেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। সেই জয়দেব বিজেপিতে কী করছেন আর বিজেপির সঙ্গে তাঁর যোগই বা কীসের জন্য?’ তৃণমূলের এই প্রশ্নের জেরেই অস্বস্তিতে পড়ে গিয়েছে বাংলার পদ্মশিবির। যদিও জয়দেব জানিয়েছেন, স্থানীয় বিজেপি নেতা হিসাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানাতে অন্ডাল এয়ারপোর্টে গিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে জয়দেব যোগ দেন বিজেপিতে। সেটাও আবার বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে। সেই দিলীপই এবার আবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন। যদিও তিনি শাহি সভায় ছিলেন না, তাঁকে বিদায় জানাতেও জাননি। কিন্তু জয়দেব ছিলেন, যিনি এখন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা কমিটির এবং নির্বাচন কমিটির সদস্য। জয়দেব জানিয়েছেন, ‘২০১৯ সালের আগে আমার বিরুদ্ধে কয়লা পাচার বা কয়লা সংক্রান্ত কোনও মামলা কোনও থানাতেই ছিল না। বিজেপিতে যোগদান করার পর আমার এবং আমার পরিবারের নামে কয়লা সংক্রান্ত একাধিক মামলা করা হয়েছে। অফিস ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়েছে। কয়লা মাফিয়ার তকমা পুরোপুরি মিথ্যা। বিজেপি করলেই মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়। শুধু আসানসোল নয়, গোটা রাজ্যেই একই কাজ করে তৃণমূল।’

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00