Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাদারিহাট জিততে ঝাঁপাচ্ছে তৃণমূল, হেলদোল নেই বিজেপির

মাদারিহাট রয়েছে বিজেপির দখলে। সেই দখলও যাতে আর বিজেপির হাতে না থাকে তার জন্য এখন থেকেই কোমর বাঁধছে জোড়াফুল শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সদ্য রাজ্যে ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়ে গিয়েছে। সেই ৪ কেন্দ্রেই বাজিমাত করেছে তৃণমূল। নিজেদের দখলে থাকা মানিকতলা ধরে রাখার পাশাপাশি বিজেপি হাতে থাকা রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা তাঁরা ছিনিয়ে নিয়েছে। এবার রাজ্যে আরও ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। মনে করা হচ্ছে দিন কয়েকের মধ্যে এই ছয় কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। এই ৬ বিধানসভা কেন্দ্র হল – কোচবিহার জেলার সিতাই, আলিপুরদুয়ার জেলার(Alipurduyar District) মাদারিহাট(Madarihat Assembly), পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, বাঁকুড়া জেলার তালডাংরা, এবং উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি ও হাড়োয়া। এর মধ্যে একমাত্র মাদারিহাট রয়েছে বিজেপির দখলে। সেই দখলও যাতে আর বিজেপির হাতে না থাকে তার জন্য এখন থেকেই কোমর বাঁধছে জোড়াফুল শিবির। তবে তৃণমূলের কাছে উপনির্বাচনের যুদ্ধে একের পর এক আসন হারানোর পরেও বিজেপির অন্দরে মাদারিহাট ধরে রাখা নিয়ে সেভাবে কোনও হেলদোল দেখা যাচ্ছে না। তাঁরা যেন ধরেই নিয়েছে, মাদারিহাট যেতে চলেছে তৃণমূলের দখলে।

২০১৬ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি(BJP) পেয়েছিল মাত্র ৩টি আসন। সেই আসনগুলির মধ্যে ছিল মাদারিহাটও। সেই নির্বাচনে মাদারিহাট থেকে জয়ী হয়েছিলেন মনোজ টিগ্গা(Manoj Tigga)। জিতেছিলেন ২২ হাজার ভোটে। উনিশের লোকসভা নির্বাচনে সেই ব্যবধান বেড়ে হয় প্রায় ৪৪ হাজার। কিন্তু সেই ছবিটাই দ্রুত বদলে যায় একুশের বিধানসভা নির্বাচনে। সেবারও মনোজ জয়ী হন। কিন্তু জয়ের ব্যবশান আর উনিশের ভোটের মতো ছিল না। মনোজ জিতেছিলেন প্রায় ৩০ হাজার ভোটে। আর এ বারের লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপির এগিয়ে থাকার ব্যবধান কমে হয়েছে ১১ হাজার। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন বিজেপির নেতাকর্মীরা। উপনির্বাচনে এই ১১ হাজার ভোটের ব্যবধান টপকে যাওয়া যে কোনও ইস্যু হবে না, সেটা বাংলার ভোট রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তাঁরা তা বিলক্ষণ জানেন। তবে ঘটনা হচ্ছে, মাদারিহাট থেকে মনোজ নিজে জয়ী হয়েছিলেন ২বার। সেই মনোজ এখন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। সেই কারণেই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে তাঁর ইস্তফে দেওয়া ও উপনির্বাচনের(Bye Election) দরজা খুলে দেওয়া।

তৃণমূল(TMC) অবশ্য এখন থেকেই কোমর বাঁধছে মাদারিহাট দখলের জন্য। কেননা, একুশের ভোটের পরে বিজেপির জেতা যে সব কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, তার সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল। আর তাই মাদারিহাটও জেতা সম্ভব বলেই মনে করছে জোড়াফুল শিবির। সেই কারণেই এখন থেকেই মাদারিহাটের চা-বাগানের দিকে বাড়তি নজর দিতে চাইছে ঘাসফুল নেতৃত্ব। মাদারিহাটের সঙ্গে রাজ্যের আরও ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। কিন্তু সেই ৫ কেন্দ্র নিয়ে অস্বস্তিতে নেই তৃণমূল। জোড়াফুলের চিন্তায় চা-বাগানের ভোট আর মাদারিহাটে বিজেপির দাপট। এর আগে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও বিজেপির কাছ থেকে সেই আসন ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। আর তাই এবারে তাঁরা আত্মবিশ্বাসী, মাদারিহাটও ছিনিয়ে নেওয়া যাবে। যদিও মাদারিহাটের স্থানীয় নেতৃত্বের দাবি, জয়ের ব্যবধান কমলেও এবারের উপনির্বাচনেও এই মনোজ টিগ্গার ছেড়ে যাওয়া আসনে পদ্মফুলই জিতবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00