Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হারের এফেক্ট! নিশীথের পাড়ার পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি : কোচবিহারে নিশীথ প্রামাণিকের পরাজয়ের পর পঞ্চায়েত স্তরে রাজনৈতিক পালাবদল শুরু হয়ে গিয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন পঞ্চায়েত সদস্যরা। নিশীথ প্রামাণিকের নিজের এলাকা ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়েছে। অন্যদিকে মাথাভাঙা ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

এদিন কোচবিহারের জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়ার হাত থেকে তৃণমূলের পতাকা নিলেন বিজেপির উপ প্রধান সহ ৯ জন গ্রাম পঞ্চায়েত সদস্য। ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট আসন সংখ্যা ১৬। এতদিন তৃণমূলের দখলে ছিল ৬ জন। এবার বিজেপি থেকে ৯ জন সদস্য চলে আসায় এখন তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জন। অন্যদিকে মাথাভাঙা ২ নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতেও পালাবদল হয়েছে। সেই পঞ্চায়েত এতদিন বিজেপির দখলে ছিল। তবে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক হেরে যাওয়ায় রাজনৈতিক পালাবদল হতে শুরু করেছে। বিজেপি ছেড়ে তিন জন পঞ্চায়েত সদস্য বেরিয়ে আসায় তৃণমূলের আসন সংখ্যা ১০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন। অন্যদিকে বিজেপির আসন সংখ্যা ১২ থেকে কমে হয়েছে ৯ জন।

বিজেপি শিবির ছেড়ে তৃণমূলে যোগদান নিয়ে কোচবিহারের জয়ী প্রার্থী জগদীশ বসনিয়া জানান, যারা শুক্রবার তৃণমূলে যোগদান করল, তাঁরা একটা সময়ে তৃণমূলেই ছিল। মানুষকে ভয় দেখিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। তবে এখন তাঁরা বুঝতে পেরেছে। তাই এখনকার গ্রাম পঞ্চায়েত সদস্যরা দলে দলে তৃণমূলে যোগদান করেছেন। তবে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপির তরফে জেলা সম্পাদক অজয় রায় জানিয়েছেন, পঞ্চায়েত প্রধানদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতে তারা লড়াই করতে পারছে না।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00